মাশরাফিদের জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ১৯:৪৬আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৯:৪৬

মাশরাফিদের জরিমানা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নাটকীয় এক জয় পেয়েছে রংপুর রাইডার্স। ইনিংসের শেষ বলে পাওয়া ৩ রানের জয়টা উদযাপনের পর রংপুরের খেলোয়াড়রা শুনেছে আবার দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাদের।

নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার বেশি বোলিং করেছে রংপুর। যে কারণে ম্যাচ রেফারি সামিউর রহমান রংপুরকে করেছেন জরিমানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২.৫.১ ধারা অনুযায়ী, কোনও দল নির্ধারিত সময়ের পর যত ওভার বোলিং করবে, সেই অনুযায়ী প্রত্যেক ওভারের জন্য ওই দলের খেলোয়াড়দের গুনতে হবে ১০ শতাংশ জরিমানা।

অধিনায়কের বেলায় অবশ্য জরিমানাটা দ্বিগুণ। তাই রংপুরের বাকি খেলোয়াড়রা ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুনলেও অধিনায়ক মাশরাফির জরিমানা ৪০ শতাংশ। মাশরাফি দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনও শুনানির দরকার পড়েনি।

জরিমানা হওয়ার পরও যদি ঢাকার বিপক্ষে পাওয়া এমন জয় আসে, তাহলে রংপুরের খেলোয়াড়রা হয়তো সেটা মাথা পেতে নেবেন। নিশ্চিত হারতে যাওয়া ম্যাচ শেষ ওভারের নাটকীয়তায় জিতে নিয়ে যে শিরোপা দৌড়ে ভালোভাবে ফিরে এসেছে মাশরাফিরা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম