হাথুরুসিংহের জন্য বিসিবিকে চিঠি শ্রীলঙ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ২১:২৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৪৪

হাথুরুসিংহের জন্য বিসিবিকে চিঠি শ্রীলঙ্কার খবরটা বাতাসে ভাসছে তার পদত্যাগপত্র দেওয়ার পর থেকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাও ইঙ্গিত দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহেকে কোচ করার বিষয়ে। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা এলো এসএলসি থেকে। সুমাথিপালা নিশ্চিত করেছেন, তারা হাথুরুসিংহেকে কোচ করতে আগ্রহী। বিষয়টি তিনি চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানকে।

গ্রাহাম ফোর্ড চাকরি ছেড়ে দেন চলতি বছরের জুনে। এরপর থেকে কোচের জায়গা ফাঁকাই পড়ে আছে শ্রীলঙ্কার। অন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাসকে দিয়ে কাজ চালাচ্ছে তারা। সঙ্গে পূর্ণকালীন কোচও খুঁজছিল দ্বীপ দেশটির ক্রিকেট বোর্ড। যে জায়গা পূরণে শ্রীলঙ্কা হাত বাড়িয়েছে হাথুরুসিংহের দিকে। আর বুধবার সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে এসএলসি।

এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই মুহূর্তে তারা হাথুরুসিংহের আইনজীবির সঙ্গে আলোচনা করছে। একই সঙ্গে হাথুরুসিংহেকে ‘কোচ করতে তারা প্রস্তুত’, যদি বিসিবির চুক্তি থেকে তাকে ‘মুক্ত’ করা সম্ভব হয়। এসএলসি প্রধান সুমাথিপালার ওই বিবৃতির শেষ দিকে জানানো হয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসানকে তারা হাথুরুসিংহের ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে চিঠিতে।

কঠিন সময়ের ভেতর দিয়ে যাওয়া শ্রীলঙ্কা কোচ হিসেবে হাথুরুসিংহেকেই মনে করছে যোগ্য। বিবৃতিতে সুমাথিপালা জানিয়েছেন সেটাই, ‘কোনও সন্দেহ নেই যে হাথুরুসিংহে আমাদের জন্য দারুণ উপযুক্ত। আমাদের স্বল্প ও দীর্ঘ মেয়াদে লক্ষ্য অর্জনের জন্য তিনিই হতে পারেন সঠিক নির্দেশক।’ বিষয়টি বিসিবি সভাপতিকে জানানোর কথাও যোগ করেছেন তিনি বিবৃতির পরের অংশে, ‘আমি ব্যক্তিগতভাবে বিসিবি সভাপতি নাজমুল হাসানকে চিঠি লিখে আমাদের ইচ্ছের কথা জানিয়েছি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির বিশ্বাস, তিনিই (হাথুরুসিংহে) এই জায়গার জন্য সঠিক ব্যক্তি।’

এর আগেও একবার শ্রীলঙ্কা চেষ্টা চালিয়েছিল হাথুরুসিংহেকে দেশে ফিরিয়ে নেওয়ার। যদিও ‘বেতন সংক্রান্ত’ ঝামেলায় সেবার যাওয়া হয়নি বলে গুঞ্জন আছে। বাংলাদেশের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের জের ধরে হাথুরুসিংহে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিসিবিকে। কী কারণে হঠাৎ তিনি দায়িত্ব ছেড়ে দিলেন, সেটা অবশ্য এখনও রহস্য। ক্রিকইনফো

/কেআর/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী