টস হেরে ব্যাটিংয়ে খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ১৩:৪৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৬:৪৪

টস হেরে ব্যাটিংয়ে খুলনা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে খুলনা টাইটানস-রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে। শুক্রবার দুপুরের এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে খুলনা। ঢাকা পর্বে টানা দুই ম্যাচ জিতে মুখোমুখি হচ্ছে দল দুটি।

ঢাকার প্রথম পর্বটা দারুণ কেটেছে খুলনার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে মাহমুদউল্লাহরা হেরে গিয়েছিল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। পরের ম্যাচ আবার পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। এরপর টানা দুই ম্যাচ জিতে পা রেখেছে চট্টগ্রামে। রংপুর ঢাকা পর্বে টানা দুই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে পরের দুই ম্যাচ।

খুলনার একাদশে তিনটি পরিবর্তন এসেছে। পেসার শফিউল ইসলামকে বসিয়ে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দলে নেওয়া হয়েছে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন  নিকোলাস পুরানকে। প্রথমবারের মতো একাদশে জায়গা পেলেন এই ক্যারিবিয়ান। সেক্কুগে প্রসন্নও বাদ পড়েছেন রংপুরের বিপক্ষে, তার জায়গায় ফিরেছেন জোফরা আর্চার।

খুলনা টাইটানস একাদশ: নিকোলাস পুরান, রাইলি রোসো, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, কার্লোস ব্রাথওয়েট, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, জোফরা আর্চার, তানভীর ইসলাম, জুনায়েদ খান, আবু জায়েদ।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি, মাশরাফি বিন মুর্তজা, রবি বোপারা, থিসারা পেরেরা, নাহিদুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, সোহাগ গাজী, রুবেল হোসেন।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম