সাইফউদ্দিনের লজ্জার ‘রেকর্ড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৫ নভেম্বর ২০১৭, ১৭:৪৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৭:৫২

বিপিএলের সবচেয়ে ব্যয়বহুল ওভার করেছেন সাইফউদ্দিন ক্রিকেট মানেই পরিসংখ্যানের খেলা। গৌরবের পাশাপাশি লজ্জার রেকর্ডও কম নেই ক্রিকেটে। আজ যেমন লজ্জার এক রেকর্ডের সঙ্গে জড়িয়ে গেলো মোহাম্মদ সাইফউদ্দিনের নাম।

কে ভাবতে পেরেছিল, প্রথম তিন ওভারে ১৮ রান খরচায় তিন উইকেট নেওয়া সাইফউদ্দিনকে শেষ ওভারে এভাবে আত্মসমর্পণ করতে হবে! রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামির ব্যাটের ঝড়ে স্রেফ উড়ে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ অলরাউন্ডার। ওই ওভারে চারটি ছক্কা ও একটি চারে ৩২ রান তুলে নিয়েছেন স্যামি।

বিপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে ব্যয়বহুল ওভার। আগের রেকর্ডটি ছিল নাজমুল হোসেন মিলনের। ২০১৩ সালে রেস টু ফাইনাল ম্যাচে সিলেট রয়্যালসের মিলনের এক ওভারে ২৯ রান তুলে নিয়েছিলেন ক্রিস গেইল। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা গেইলও মেরেছিলেন চারটি ছক্কা।

অথচ মিলনের মতোই ডানহাতি পেসার সাইফউদ্দিনের শুরুটা দারুণ হয়েছিল আজ। প্রথম ওভারে চার রান দিয়ে  ডোয়াইন স্মিথকে বোল্ড করার পর দ্বিতীয় ওভারে মাত্র দুই রানের বিনিময়ে ফিরিয়ে দেন লুক রাইটকে। তৃতীয় ওভারে কিছুটা খরুচে ছিলেন, তবে ১২ রান দিলেও তুলে নেন মুশফিকুর রহিমের গুরুত্বপূর্ণ উইকেট।

কিন্তু শেষ ওভারে লণ্ডভণ্ড হয়ে যায় সাইফউদ্দিনের বোলিং ফিগার। ওভারের প্রথম বলটি ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন স্যামি। পরেরটি ছক্কা হয়ে উড়ে যায় লং অফ দিয়ে। তৃতীয় বলে দুই রান হওয়ার পর চতুর্থ বল লং অফ দিয়ে আবার ছক্কা। পরের বল ছিল ওয়াইড। ওভারের পঞ্চম বলে কাভার দিয়ে আরেকটি ছক্কা মারেন স্যামি। ‘নার্ভাস’ সাইফউদ্দিন পরেরটি আবার ওয়াইড দিলে একটি বল পেয়ে যান রাজশাহীর অধিনায়ক। ইনিংসের শেষ বল ফুল টস দিয়ে বসেন কুমিল্লার তরুণ অলরাউন্ডার। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি স্যামি, সহজেই সীমানার ওপর দিয়ে পাঠিয়ে দেন বল।

শেষ ওভারে ৩২ রান খরচ করা সাইফউদ্দিনের বোলিং ফিগার ৪-০-৫০-৩! প্রথম তিন ওভারে দারুণ সাফল্য পেলেও শেষ ওভারটি তাকে বসিয়ে দিয়েছে লজ্জার এক রেকর্ডের পাশে।

আসলে ক্রিকেট যে কখন কাকে নায়ক আর কাকে খলনায়ক বানাবে, তা বোঝা মুশকিল!  

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম