চট্টগ্রামে হঠাৎ মাশরাফি-ঝড়

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৫ নভেম্বর ২০১৭, ২২:১৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২২:১৬

ঝড়ো ইনিংসের পথে মাশরাফির একটি ছক্কা। ছবি-বিসিবি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এ বছর। কেন অবসর নিলেন, প্রশ্নটা আবার তুললেন মাশরাফি মুর্তজা। শনিবার বিপিএলে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন রংপুর রাইডার্সের অধিনায়ক।

ষষ্ঠ ওভারে ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম যখন ফিরে যাচ্ছেন, রংপুরের অবস্থা তখন ভালো নয়। স্বাগতিক চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১৭৭ রানের টার্গেটে নামা রংপুরের স্কোর ৩১/১। সবাইকে চমকে দিয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন মাশরাফি।

চমকের বাকি ছিল অনেক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকে তাণ্ডব চালাতে শুরু করেন ‘নড়াইল এক্সপ্রেস’, ছেলেখেলায় মেতে ওঠেন প্রতিপক্ষের বোলারদের নিয়ে। মাশরাফির তিনটি ছক্কার প্রথমটি উড়ে যায় মিডউইকেটের ওপর দিয়ে, অফস্পিনার আল আমিন জুনিয়রের বলে। পরের ওভারে আবার ছক্কা, দক্ষিণ আফ্রিকার স্টিয়ান ভ্যান জিলের বলে লং অফ দিয়ে। রংপুর অধিনায়কের তৃতীয় ছক্কার শিকার বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

তিন ছক্কা আর চারটি বাউন্ডারি সমৃদ্ধ মাশরাফির ৪২ রানের ঝড়ো ইনিংস মাত্র ১৭ বলে নির্মিত। আউট হওয়ার সময় তার স্ট্রাইকরেট ছিল ২৪৭.০৫, অথচ তখন ক্রিস গেইলের স্ট্রাইকরেট ১৩২!  

এবারের বিপিএলে প্রতি ম্যাচেই ভালো বোলিং করছেন মাশরাফি। ৮ ম্যাচে মাত্র ৬.৪১ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৯টি। এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। ভাইকিংসের বিপক্ষে রংপুরের নাটকীয় জয়ে মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ের বিশাল অবদান।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম