অনুশীলনে খুলনা টাইটানসের কঠোর পরিশ্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৩আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৩

খুলনা টাইটানসের বোলিং অনুশীলন আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে খুলনা টাইটানস এখন বিপিএলের শীর্ষে। রবিবার রাজশাহী কিংসকে হারাতে পারলে শীর্ষস্থান মজবুত হবে আরও। রাজশাহীকে হারানোর লক্ষ্যে শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে কঠোর পরিশ্রম করেছেন খুলনার ক্রিকেটাররা। প্রায় ঘন্টা দুয়েকের ব্যাটিং ও বোলিং অনুশীলনে পাকিস্তানের পেসার জুনায়েদ খান ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন। বিশ্রাম চাওয়া জুনায়েদকে অনুশীলন থেকে ছুটি দিয়েছেন কোচ মাহেলা জয়াবর্ধনে।

অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে খুলনা টাইটানসের পেসার আবু জায়েদ রাহী বলেছেন, ‘আগামীকাল রাজশাহীর বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে  আমাদের অবস্থান আরও দৃঢ় হবে। আমাদের লক্ষ্য পয়েন্ট টেবিলের এক বা দুই নম্বরে থেকে সেরা চারে কোয়ালিফাই করা। তাই কালকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নেটে ব্যাটিং অনুশীলন গতবার তৃতীয় হওয়া দলটির প্রত্যেক সদস্য দারুণ আত্মবিশ্বাসী। রাহীর অভিমত, ‘শীর্ষে থাকলে মানসিক স্বস্তি পাওয়া যায় এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা যায়, কোনও পিছুটান থাকে না। প্রত্যেকে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারে।’

রংপুর রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচে শুরুতেই ক্রিস গেইলকে ফিরিয়ে খুলনাকে জয়ের পথে এগিয়ে দেওয়ার কৃতিত্ব রাহীর। ক্যারিবীয় বিস্ফোরক ওপেনারকে আউট করার রহস্যও জানালেন এই তরুণ পেসার, “গেইল সেই সময় দারুণ ছন্দে ব্যাট করছিল।  ও মারতে শুরু করলে সব বোলারই আতঙ্কে থাকে। সেই সময় রিয়াদ ভাই এসে আমাকে বলেন, ‘গেইলকে রাউন্ড দ্য উইকেটে বল কর, অফস্টাম্পের একটু বাইরে বল করিস। ও তাহলে উপরে মারতে চাইবে, এজ হয়ে গেলে তো ভালোই।’ গেইলকে বাউন্ডারি না দেওয়ার লক্ষ্য নিয়ে বল করেছিলাম। ভাগ্য ভালো, উইকেটটা পেয়ে গেছি।”

সর্বক্ষণের সঙ্গী কোচ জয়াবর্ধনে ছিলেন অনুশীলনে খুলনাকে শীর্ষে নিয়ে যেতে রাহীর বিশাল অবদান। ১৩ উইকেট নিয়ে তিনি এখন টুর্নামেন্টের সেরা বোলারের তালিকায় শীর্ষে। অবশ্য নিজের খরুচে বোলিং (ইকোনমি রেট ৮.৫৫) নিয়ে ২৪ বছর বয়সী পেসার কিছুটা চিন্তিত, ‘আমার বোলিং একটু ব্যয়বহুল হয়ে যাচ্ছে, কারণ পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করতে হচ্ছে। এটা অনেক কঠিন কাজ। আগামীতে কম রান দেওয়ার চেষ্টা করবো।’

ছবি-রবিউল ইসলাম

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম