খুলনাকে চাপে দেখছেন রাজশাহীর মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৬ নভেম্বর ২০১৭, ২০:৩৩আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২০:৩৩

অনুশীলনের ফাঁকে মুমিনুল (ছবি: রবিউল ইসলাম) রাজশাহী কিংস তাদের সর্বশেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে বিপিএলে এখনও টিকে আছে। বাকি চার ম্যাচের অন্তত তিনটিতে জিততে হবে তাদের। এই মিশনের প্রথমটি সোমবার, তাদের প্রতিপক্ষ শীর্ষ দল খুলনা টাইটানস। মাহমুদউল্লাহর নেতৃত্বে উড়তে থাকা দলকে হারাতে মরিয়া গতবারের ফাইনালিস্টরা, দলের তারকা মুমিনুল হক জানালেন সেই ইচ্ছার কথা।

খুলনা চাপে থেকে নামবে মনে করেন মুমিনুল, ‘আমাদের চেয়ে তাদেরই (খুলনার) চাপ বেশি! হারলে তাদেরও সমস্যা। আমরা তিনটা জিতেছি, ভালো ক্রিকেট খেললে  এ ম্যাচও জিতবো আমরা। আশা করি চট্টগ্রামে এই ধারা বজায় থাকবে।’

আট ম্যাচ শেষে তিনটি জয়। সেরা চারে খেলা কতটা সম্ভব এমন প্রশ্নে মুমিনুলের আশাবাদী উত্তর, ‘গত বছরও আমাদের এমন অবস্থা হয়েছিলো। তখনও আমরা চট্টগ্রাম এসে ঘুরে দাঁড়িয়েছিলাম। এবারও এখানে এসে ভালো করার চেষ্টা করছি, এখনও আমাদের দুইটা ম্যাচ আছে এখানে। চেষ্টা করবো জেতার।’

টেস্ট বাদে বাকি ফরম্যাটের ক্রিকেটে মুমিনুল খেলতে পারেন না, এমন একটি সুর কিছুদিন ধরেই ক্রিকেট পাড়ায় রটেছিল। কিন্তু সেই মুমিনুল প্রতি ম্যাচে প্রমাণ করে যাচ্ছেন নিজেকে। সব সংস্করণের জন্যই তিনি কতটা ফিট! নিয়মিত রান করে যাওয়া মুমিনুল এটাকে প্রমাণ হিসেবে দেখছেন না, ‘আমি যেটা অনুভব করি- আমার প্রমাণ করার কিছু নেই, চ্যালেঞ্জেরও কিছু নেই। গত কয়েক মাস ধরে আমি আমার ব্যাটিং আরও উন্নত করার চেষ্টা করছি। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি; যে কোনও ফরম্যাটে ভালো কিছু করতে চাই। উন্নতির জন্য খুব পরিশ্রম করছি। অল্প অল্প করে উন্নতিও হচ্ছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম