স্টোকসের সঙ্গে ক্যান্টারবেরির চুক্তি

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০১৭, ১৬:০৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৬:৩২

ক্রাইস্টচার্চ বিমানবন্দরে বেন স্টোকস নিষিদ্ধ না হলেও পুলিশি তদন্তের কারণে প্রায় তিন মাস ক্রিকেট থেকে দূরে আছেন বেন স্টোকস। অ্যাশেজের প্রথম ম্যাচে ছিলেন না ইংল্যান্ডের এ অলরাউন্ডার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজে তার খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও নিজেকে প্রস্তুত রাখছেন ২৬ বছর বয়সী এ তারকা। বাবা-মায়ের সঙ্গে দেখা করতে নিউজিল্যান্ডে গেছেন তিনি এবং সেখানেই ক্যান্টারবেরির সঙ্গে হলেন চুক্তিবদ্ধ।

আগামী রবিবার রাঙ্গিওরায় ওটাগোর বিপক্ষে ফোর্ড ট্রফিতে খেলতে পারবেন তিনি।

স্টোকসের অন্তর্ভুক্তি ক্যান্টারবেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ইসিবির সম্মতিতে হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটও অনুমোদন দিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় অ্যাসোসিয়েশনটি।

ইংলিশ অলরাউন্ডারের চুক্তির ব্যাপারে গত বুধবার জরুরী আলোচনা সভা ডেকেছিল ক্যান্টারবেরি ক্রিকেট বোর্ড।

গত বুধবার ব্যক্তিগত সফরে জন্মস্থান ক্যান্টারবেরিতে যান স্টোকস। নিউজিল্যান্ডে পেশাদার ক্রিকেট খেলার জন্য গত ২৪ নভেম্বর ইসিবির কাছ থেকে অনাপত্তিপত্র নেন তিনি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম