ব্যাটিংয়ে বিদেশি, বোলিংয়ে দেশিদের দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৯:৫৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:৫৩

বোলিংয়ে সবার উপরে খুলনার আবু জায়েদ বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএলে) প্রায় শেষের দিকে। বুধবার শেষ হয়েছে চট্টগ্রাম পর্বের খেলা। শনিবার থেকে ফের ঢাকায় শুরু হতে যাচ্ছে বিপিএল। ঢাকা পর্ব শুরুর আগে ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাটিংয়ে এগিয়ে বিদেশি ক্রিকেটাররা। তবে বোলিংয়ে দাপট দেশি খেলোয়াড়দেরই। ঢাকায় শেষ পর্ব শুরুর আগে ব্যাট-বলে আলো ছড়ানো ক্রিকেটারদের পারফরম্যান্সের চিত্র তুলে ধরা হলো বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য-

ব্যাটিংয়ে বিদেশিদের দাপট:

সর্বোচ্চ রানের তালিকার শীর্ষ পাঁচে মাত্র একজন বাংলাদেশি। শীর্ষে আছেন রংপুর রাইডার্সের রবি বোপারা। ৯ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে তার রান ৩২২। সমান ম্যাচে ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস তিন হাফসেঞ্চুরিতে ৩২০ রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা চিটাগং ভাইকিংসের লুক রনকির রান ২৭৩। চতুর্থ স্থানটা খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহর, এখন পর্যন্ত তার রান ২৬৩। সিলেট সিক্সার্সের আন্দ্রে ফ্লেচার ২৬০ রান করে আছেন পঞ্চম স্থানে।

বোলিংয়ে দেশিদের দাপট:

বোলিংয়ে শীর্ষ পাঁচের সবাই বাংলাদেশি। খুলনা টাইটানসের আবু জায়েদ চৌধুরী ১৫ উইকেট নিয়ে সবার উপরে। ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান (১৩) ২ উইকেট কম নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদেরও সমান ১৩ উইকেট। ঢাকার আরও এক বোলার আবু হায়দার রনি রয়েছেন শীর্ষ পাঁচে। ১২ উইকেট নিয়ে এই পেসার আছেন চতুর্থ স্থানে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাইফউদ্দিন ১২ উইকেট নিয়ে আছেন পঞ্চম স্থানে।

ছক্কায় সেরা এভিন লুইস:

কুড়ি ওভারের এই ‍টুর্নামেন্টে এখন পর্যন্ত ছক্কার দিক থেকে শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান তারকা এভিন লুইস। ঢাকা ডায়নামাইটসের এই হার্ডহিটার ব্যাটসম্যান ছাড়িয়ে গেছেন গেইল-ম্যাককালামকেও। ৯ ম্যাচে তিনি হাঁকিয়েছেন মোট ২৩ ছক্কা। এক ইনিংসের দিক থেকেও তার ৯ ছক্কা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে আছেন চিটাগং ভাইকিংসের লুক রনকি। সমান সংখ্যক ম্যাচ তার ছক্কা ১৭টি। খুলনা টাইটানসের কার্লোস ব্র্যাথওয়েট ৯ ম্যাচে ১৬ ছক্কা মেরে আছেন তৃতীয় স্থানে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম