এবার তামিমের জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ০০:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ০০:৫২

এবার তামিমের জরিমানা বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১২ রানের রোমাঞ্চকর জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার বিপক্ষে ওই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পয়েন্ট টেবিলে শীর্ষেও উঠে যায় তারা। এই আনন্দের মধ্যেই এবার দুঃসংবাদ পেল কুমিল্লা। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক তামিম ইকবাল ও তার সতীর্থদের জরিমানা গুনতে হচ্ছে।

নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় জরিমানা গুনতে হচ্ছে তামিমদের। নির্ধারিত সময়ের চেয়ে দু্ই ওভার বেশি বোলিং করছে কুমিল্লা। অধিনায়ক হিসেবে প্রত্যেক ওভারের জন্য তামিমকে করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা। দুই ওভারের জন্য তার জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ৪০ শতাংশ। আর বাকি খেলোয়াড়দের কাটা যাবে ম্যাচ ফি’র ২০ শতাংশ।

ফিল্ড আম্পায়ারদের অভিযোগের পর ম্যাচ রেফারির স্লো ওভার রেটের দায় মেনে নেন তামিম। যে কারণে আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি নায়েমুর রশিদ এই জরিমানা করেন। চলতি বিপিএলে স্লো ওভার রেটের কারণে তামিমের আগে জরিমানা গুনেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন, রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও দলের বাকি ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কন্ডাক্টের ২.৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, সাধারণ স্লো ওভার রেটের কারণে দলের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফি’র ১০ শতাংশ ও অধিনায়ককে তার দ্বিগুণ জরিমানা করা হয়।

চট্টগ্রাম পর্ব শেষ করে বিপিএল ফিরেছে ঢাকায়। আগামী শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম