৯৭ রানের স্কোরেও রোমাঞ্চকর ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৭

কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে ৪ উইকেটের জয় লক্ষ্য মাত্র ৯৮ রানের। টি-টোয়েন্টি ক্রিকেটে ঝড়ো ব্যাটিংয়ে কতটা আগে জয় নিশ্চিত করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সেটাই ছিল জানার। জয় পেয়েছে তারা ঠিকই, তবে ঘাম ঝরিয়ে। রংপুর রাইডার্স অল্প পুঁজি নিয়েও লড়াই করেছে বুক চিতিয়ে। অসাধারণ বোলিংয়ে শেষ দুই ওভারেও জমিয়ে রেখেছিল তারা ম্যাচ। যাতে ৯৭ রানের স্কোরেও মিরপুরে মঞ্চায়িত হলো রোমাঞ্চকর এক ম্যাচ। যে ম্যাচে কুমিল্লার ৪ উইকেটের জয় নিশ্চিত হয় মাত্র ৩ বল আগে।

মেহেদী হাসান (৪/২২) ও সাইফউদ্দিনের (৩/২২) দুর্দান্ত বোলিংয়ে ১৭.১ ওভারে রংপুর অলআউট হয় মাত্র ৯৭ রানে। জবাবে মাশরাফি বিন মুর্তজা (৩/২৪) ও নাজমুল ইসলামের (২/১৭) চমৎকার বোলিংয়ে এই স্কোর পেরোতেই কুমিল্লাকে খেলতে হয় ১৯.৩ ওভার পর্যন্ত।

স্কোর বেশি না হওয়ায় বোলিংয়ে দারুণ শুরুর প্রত্যাশায় ছিল রংপুর। সেটা তারা পেয়েও যায়। মাশরাফির আঘাতে ৩ রান করে ফেরেন লিটন দাস। তামিম ইকবাল ক্রিজে বেশ খানিক সময় টিকে থাকলেও রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেননি। সোহাগ গাজীর শিকার হয়ে কুমিল্লার অধিনায়ক ফেরেন ২২ বলে ২২ রান করে।

জস বাটলারও ব্যর্থ, ৯ বলে করেন মাত্র ৫ রান। টেস্ট মেজাজে ব্যাটিং করেও টিকতে পারেননি ইমরুল কায়েস (২৬ বলে ১৪)। শোয়েব মালিককেও হাত খুলতে দেয়নি মাশরাফিরা। নাজমুলের বলে বোল্ড হওয়ার আগে ২৪ বলে এই অলরাউন্ডার করেন ২০ রান।

অল্প রানের স্কোর হলেও ম্যাচের উত্তেজনার টিকে থাকে শেষ দুই ওভার পর্যন্ত। ১৯তম ওভারে আগের বলে মাশরাফি ডেলিভারিতে সাইফউদ্দিন (৫) আউট হলে ম্যাচ জমে যায় আরও। কিন্তু পরের বলে নতুন ব্যাটসম্যান হাসান আলী ছক্কা মারলে ম্যাচ থেকে আবার ছিটকে যায় রংপুর।

শেষ ওভারে তখন জয়ের জন্য কুমিল্লার দরকার পড়ে ২ রান। ইসুরু উদানা প্রথম দুই বল ডট দিলেও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মারলন স্যামুয়েলস (১৬*)।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম