প্রথম দিন সমানে সমান অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৭, ১৮:৩১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬

ব্যানক্রফটকে রানআউট করে ইংল্যান্ডের উদযাপন ১০০ বছরের টেস্ট ক্রিকেটে মাত্র একবার অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়ে জিততে পেরেছে প্রতিপক্ষ দলের অধিনায়ক। জো রুট ওই পরিসংখ্যানকে পাত্তা দেননি। তার চোখ ছিল অন্য পরিসংখ্যানে; এই মাঠে আগের দুই দিবারাত্রির টেস্টে যে দল প্রথমে বল করেছে, জিতেছে তারাই। বলা চলে ঝুঁকি নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু এ সিদ্ধান্তকে খুব একটা কাজে লাগাতে পারেনি তার দল। মাত্র ৪ উইকেট নিতে পেরেছে অস্ট্রেলিয়ার, স্বাগতিকরা প্রথম দিন শেষ করেছে ২০৯ রানে।

শনিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টি বেশ কয়েকবার ভেস্তে দিয়েছে। প্রথম সেশনে খেলা হয়েছে মাত্র ১৩.৫ ওভার। তবে প্রথম স্পেল বাদ দিলে বোলিংয়ে যে ইংল্যান্ড খুব খারাপ করেছে তাও বলা যায় না। অস্ট্রেলিয়াকে প্রতি ওভারে ২.৫ করে রান দিয়েছে তারা এবং দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে হাফসেঞ্চুরির আগেই ফিরিয়ে দিয়েছে।

হাফসেঞ্চুরি না করার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ওয়ার্নার ১০২ বলে ৪৭ রানে ক্রিস ওকসের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন ওয়ার্নার। প্রথম টেস্ট খেলতে নেমে ক্রেইগ ওভারটন ৪০ রানে বোল্ড করেন স্মিথকে। উসমান খাজাকেও হাফসেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হতো। তিনি ৪৪ রানে মার্ক স্টোনম্যানের কাছে জীবন পেয়ে নবম হাফসেঞ্চুরি করেন ৮৯ বলে। ১১২ বলে ৫৩ রানে জেমস অ্যান্ডারসনের শিকার হন খাজা।

পিটার হ্যান্ডসকম্ব ৩৬ ও শন মার্শ ২০ রানে অপরাজিত ছিলেন। তাদের ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

ইংলান্ডের পক্ষে অ্যান্ডারসন, ওভারটন ও ওকস একটি করে উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম