মিরপুরের উইকেট নিয়ে তামিম-মাশরাফির ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৭, ২০:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ২২:২৭

উইকেট নিয়ে অসন্তুষ্ট রংপুর আর কুমিল্লার অধিনায়ক। ছবি- বিসিবি বিপিএলের দ্বিতীয় পর্বে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ হয়েছিল ১৪টি, বাকি দুটি বৃষ্টিতে পরিত্যক্ত। ম্যাচ প্রতি রান হয়েছিল ২৯১.২, ইনিংস প্রতি রান ১৪৫.৬। ১০ দিন পর মিরপুরে বিপিএল ফিরলেও প্রথম ম্যাচে রানের জন্য লড়াই করতে হয়েছে ব্যাটসম্যানদের। রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ‘লো স্কোরিং’ ম্যাচের পর উইকেট নিয়ে ক্ষোভ জানালেন দুই অধিনায়ক মাশরাফি মুর্তজা ও তামিম ইকবাল।

রংপুরকে ৯৭ রানে অলআউট করলেও সহজে জিততে পারেনি কুমিল্লা। শেষ ওভারে লক্ষ্যে পৌঁছানো সাবেক চ্যাম্পিয়নরা জিতেছে ৪ উইকেটে। খেলা শেষে সংবাদ সম্মেলনে উইকেটকে ‘জঘন্য’ বলে ক্ষোভ প্রকাশ করলেন কুমিল্লার অধিনায়ক তামিম, ‘সব সময় অজুহাত দেওয়া হয় যে বেশি খেলা থাকায় মিরপুরের উইকেট ভালো থাকে না। অথচ মাঝে ১০ দিন খেলা না হলেও এমন উইকেট! সবচেয়ে হতাশাজনক, এত দর্শক দেখলো ৯৭ রান তাড়া করে শেষ ওভারে জয়। এমন জঘন্য উইকেটে ক্রিকেট খেলাই মুশকিল। আজ হারলেও আমি একই কথা বলতাম।’

মিরপুরে টি-টোয়েন্টির গড় নিয়েও তিনি বিরক্ত, ‘টি-টোয়েন্টিতে একটা মাঠের গড় রান মাত্র ১৪৮! এখানে কীভাবে ভালো কিছু আশা করা যায়। এমন না যে মিরপুরে কখনও ভালো উইকেট খেলা হয়নি। ভালো উইকেট বানানোর সামর্থ্য আমাদের আছে। কিন্তু বিপিএল এলে উইকেটের যে কী হয়, বুঝতে পারি না। উত্তরটা বোধহয় কিউরেটর গামিনি ডি সিলভাই দিতে পারবেন।’

আগে সবুজ ঘাসে ঢাকা ছিল মিরপুর স্টেডিয়ামের আউটফিল্ড। কিন্তু সংস্কারের পর আউটফিল্ড আর আগের মতো নেই। এ নিয়েও ক্ষুব্ধ তামিম, ‘একটা সুন্দর আউটফিল্ডকে ইচ্ছে করে খারাপ বানিয়ে দেওয়া হয়েছে। বিসিবির সিইও (নিজামউদ্দিন চৌধুরী) আমাদের বলেছেন, সময় পেলে হয়তো আউটফিল্ড ভালো হয়ে যাবে। আগে আউটফিল্ড খুব ফাস্ট ছিল, দেখতেও সুন্দর লাগতো। এখন দেখতে খুব খারাপ লাগে মাঠটাকে।’

রংপুরের অধিনায়ক মাশরাফিও মিরপুরের উইকেট নিয়ে অসন্তুষ্ট, ‘এ ধরনের উইকেটে টি-টোয়েন্টি খেলা খুব কঠিন। বিশেষ করে চট্টগ্রামে ভালো উইকেটে খেলে আসার  আসার পর এমন উইকেট অপ্রত্যাশিত। আমরা জানি, এখানে টস হারলে বোলিং টিম সুবিধা পায়। কিন্তু এত সুবিধা পাবে যে গুড লেন্থ বলই মাথার ওপর দিয়ে চলে যাবে!’

গামিনি ডি সিলভাকে অবশ্য বাঁচানোর চেষ্টাই করলেন তিনি, ‘কিউরেটর আগেও এখানে ভালো উইকেট বানিয়েছেন। জানি না সমস্যাটা কোথায়, কিন্তু এটা খুঁজে বের করা উচিত। কারণ টুর্নামেন্টের এই পর্যায়ে সবাই ভালো উইকেটে খেলতে চায়। টস হেরেই ম্যাচ হেরে যাওয়ার অনুভূতি নিয়ে নিশ্চয়ই কেউ মাঠে নামতে চায় না!’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক