কোহলির ব্যাট ও বায়ু দূষণে ভুগলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৮

কোহলির ডাবল সেঞ্চুরিতে দাপুটে ভারত বলার অপেক্ষা রাখে না, বিরাট কোহলির জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজ। একের পর এক রেকর্ড তাকে ধরা দিচ্ছে অনায়াসে। নাগপুর টেস্টের পর দিল্লিতে তৃতীয় ও শেষ ম্যাচেও দুটি দুর্লভ কীর্তি গড়লেন ভারতের অধিনায়ক। তার অবিশ্বাস্য ইনিংসে দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের বিপক্ষে দাপটের সঙ্গে এগিয়ে স্বাগতিকরা। কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বায়ু দূষণ ভুগিয়েছে এদিন লঙ্কানদের।

নাগপুরে ২১৩ রান করেছিলেন কোহলি। রবিবার দিল্লিতে এলো টানা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ১৫৬ রানে খেলতে নেমে এই ডানহাতি ব্যাটসম্যান ২৩৮ বলে করেন ২০০ রান, ২০টি চারে। টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ব্যাটসম্যান হলেন কোহলি, যেখানে কেবল আছেন আর একজন মাত্র ভারতীয়- বিনোদ কাম্বলি। এছাড়া এই এলিট ক্লাবে আছেন ওয়ালি হ্যামন্ড (২ বার), ডন ব্র্যাডম্যান, গ্রায়েম স্মিথ ও মাইকেল ক্লার্ক।

আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে এখন তিনিই সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারাকে (৫ বার) পেছনে ফেললেন ষষ্ঠবার দুইশ রানের ইনিংস খেলে। এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাপারে আরও একটি অবিশ্বাস্য খবর হলো- টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে একটিও ডাবল সেঞ্চুরি পাননি তিনি। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার দুইশ করেন কোহলি। গত দেড় বছরে বিস্ময়কর ব্যাটিং করে ৯ সেঞ্চুরির ছয়টিকেই নিয়ে গেলেন ডাবলে।

রবিবার ডাবল সেঞ্চুরি করার পথে রোহিত শর্মার সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন কোহলি। লাকশান সান্দাকানের কাছে এলবিডাব্লিউ হওয়ার আগে ক্যারিয়ার সেরা ২৪৩ রান করেন তিনি ২৮৭ বল খেলে, ২৫টি চার ছিল তার। ৬৫ রান করেন রোহিত।

বায়ু দূষণে ভুগলো শ্রীলঙ্কার ফিল্ডাররা অদ্ভুত পরিস্থিতির কারণে ৭ উইকেটে ৫৩৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন ভারতের অধিনায়ক। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের আশপাশে বায়ু দূষণ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছালে শ্রীলঙ্কা ১১ জন ফিল্ডারকে মাঠে রাখতেই হিমশিম খায়। লাঞ্চের পর তারা মাস্ক পরে মাঠে নামে। খেলার মাঝেই মাঠ থেকে উঠে যান দুই পেসার লাহিরু গামাগে ও সুরাঙ্গা লাকমল। এ অবস্থায় কোহলি নিজের দলের বোলারদের ওপর আস্থা রেখে ইনিংস ঘোষণা করে দেন।

ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়ে কোহলির আস্থার প্রতিদান দিয়েছেন। শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৩ উইকেটে ১৩১ রানে। চতুর্থ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুজ (৫৭*) ও দিনেশ চান্ডিমালের (২৫*) অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে কিছুটা স্বস্তিতে সফরকারীরা, কিন্তু এখনও তারা পিছিয়ে ৪০৫ রানে। দিলরুয়ান পেরেরা করেন ৪২ রান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম