এবার শরিফউল্লাহর দিকে সন্দেহের তীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ২০:১১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২০:১৬

বোলিং অ্যাকশনের ত্রুটি নিয়ে চিন্তিত নন শরিফউল্লাহ। ছবি-ফেসবুক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট হয়েছে গত সপ্তাহে। এবার সিলেট সিক্সার্সের অফস্পিনার মোহাম্মদ শরিফউল্লাহর দিকে  সন্দেহের তীর। রবিবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে তার বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়েছেন দুই ফিল্ড আম্পায়ার নাদির শাহ আর তানভীর আহমেদ। খেলা শেষে তারা ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে রিপোর্টও করেছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শরিফউল্লাহর বেশিরভাগ ডেলিভারি নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন দুই আম্পায়ার। যদিও চিটাগং ভাইকিংসের বিপক্ষে বল হাতে তিনি সফল। চার ওভারে ২৩ রানের বিনিময়ে তার শিকার দুই উইকেট।

২০০৭ সালে প্রথম শ্রেণি আর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছিল শরিফউল্লাহর। তবে অভিজ্ঞ হলেও এবারের বিপিএলে রবিবারই প্রথম সুযোগ পেয়েছেন মাঠে নামার। সিলেট সিক্সার্সের একাদশে সুযোগ পেয়ে জ্বলে উঠেছেন ঠিকই, কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

৩১ বছর বয়সী শরিফউল্লাহ অবশ্য এ বিষয়ে উদ্বিগ্ন নন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বোলিং অ্যাকশনের ত্রুটি নিয়ে আমি চিন্তিত নই। আম্পায়াররা আমার কয়েকটা ডেলিভারিতে ত্রুটি পেতেই পারেন। ৬ মাস আগে বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন এনেছিলাম, তখন কোনও সমস্যা ধরা পড়েনি। এখন যেহেতু ধরা পড়েছে, তাই ভিডিও ফুটেজ দেখে বিসিবি কোনও সিদ্ধান্ত দিলে সেই অনুযায়ী কাজ করবো। তবে এই মুহূর্তে আমি বোলিং অ্যাকশন নিয়ে ভাবছি না।’   

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম