কুমিল্লার বিপক্ষে ঢাকা ‘আন্ডারডগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ২১:০৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২১:০৭

ঢাকার কোচ খালেদ মাহমুদ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হেরেছে ঢাকা ডায়নামাইটস। শুক্রবার এই দলের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে নামবে ঢাকা। লিগ পর্বে মুখোমুখি প্রথম ম্যাচ ৪ উইকেটে হারের পর ফিরতি ম্যাচে ঢাকাকে মাঠ ছাড়তে হয় ১২ রানে হেরে। শুক্রবার তৃতীয়বার মুখোমুখি হওয়ার আগে সে কারণেই কুমিল্লার বিপক্ষে নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ।

বৃহস্পতিবার বিকালে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহমুদ। সেখানেই কুমিল্লার বিপক্ষে ম্যাচ নিয়ে বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে কাল (শুক্রবার) আমরা আন্ডারডগ হিসেবে খেলব। কুমিল্লা আমাদের বিপক্ষে দুটো ম্যাচই জিতেছে। দারুণ খেলছে। আমরাও ভালো খেলছি, তবে আমাদের ধারাবাহিকতার একটু অভাব ছিল। দুই ভেন্যুতে দুই শ রানের উপরে করেছি, আবার কিছু ম্যাচে দেড় শ রানের কমও করছি। তো ওই জায়গায় একটু ধারাবাহিকতার অভাব ছিল।’

কুমিল্লা ১২ ম্যাচে ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার খেলবে ঢাকার বিপক্ষে। সমান ম্যাচে ঢাকার পয়েন্ট ১৫। প্রতিপক্ষ হিসেবে কুমিল্লা কতটা শক্তিশালী, এমন প্রশ্নে মাহমুদের জবাব, ‘প্রতিপক্ষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না্, কেবল নিজেদেরটাই করতে পারব। যখন টপ অর্ডার পারফর্ম করে, তখন বেশি কিছু লাগে না। আমাদের টপ অর্ডার ভালো করলে আর কোনও দুচিন্তা নেই।’

মিরপুরে টস জেতা দলই বেশিরভাগ ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে টস জেতাটা বেশ গুরুত্বপূর্ণ। ঢাকার কোচ অবশ্য টস নিয়ে খুব বেশি ভাবছেন না, ‘টসটা আসলে মাথায়ই নেই। গেম প্লানই গুরুত্বপূর্ণ। আপনার প্রতিপক্ষ কে, কতটা রিড করতে পারছেন, সেটাই বড় ব্যাপার। আগে ব্যাটিং কিংবা পরে ব্যাটিং বিষয় না, শুরুটা ভালো করা জরুরি।’

গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশিদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, ‘গতকাল (বুধবার) সাকিব দায়িত্ব নিয়েছিল, আমি চাই আমার বিদেশি খেলোয়াড়রাও এমন দায়িত্ব নিয়ে খেলুক। আমি বলছি না যে, আলাদা বাড়তি দায়িত্ব। আমি চাই তারা খেলা উপভোগ করুক। মাঠে ফল কী হয় না হয়, সেটা পরের ব্যাপার। কিন্তু উপভোগ করুক।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম