গেইল চোট পেয়েছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ০১:১৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১০:১৫

পা মচকে পড়ে গেলেন গেইল এলিমিনেটরে বিস্ফোরক এক ইনিংস খেলে একাই খুলনা টাইটানসের বিপক্ষে রংপুর রাইডার্সকে জেতান ক্রিস গেইল। রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে সেই ইনিংসের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না। এজন্য চোট অন্যতম কারণ। পা মচকে গেছে তার। ১০ বলে মাত্র ৩ রান করে আউট হন এই ব্যাটিং দানব।

গেইল চোট পান ইনিংসের তৃতীয় ওভারে। মেহেদী হাসানের ওই ওভারের প্রথম বলে শর্ট ফাইন লেগে বল ঠেলে এক রান নিতে গিয়েছিলেন তিনি। দ্রুত দৌড়ে ক্রিজও পার হতে পেরেছিলেন, কিন্তু মেহেদীর থ্রোয়ে বল লাগে তার বাম পায়ের নিচে। ফলে ভারসাম্য হারিয়ে পা মচকে যায় ক্যারিবিয়ান তারকার। মাটিতে পড়ে যান গেইল। মেহেদীর পরের ওভারেই শোয়েব মালিককে ক্যাচ দেন তিনি।

দুই দলের খেলা শেষ পর্যন্ত ‘স্থগিত’ হওয়ার কারণে গেইলকে আর মাঠে নামা লাগেনি। তবে সোমবার অসমাপ্ত ম্যাচে তাকে নিয়ে শঙ্কার কথা জানালেন রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক, ‘গেইলের বাঁ পায়ে এখনও ব্যথা রয়েছে। বরফের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কাল (সোমবার) খেলতে পারবেন কিনা, সেটা হয়তো দুপুরে জানাতে পারবো। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, তাতে বোঝা যাচ্ছে ভালো ব্যথা পেয়েছেন। ব্যথা নিয়ে বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম