‘সাকিবের নেতৃত্বে নতুন যুগের সূচনা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২০:২৬

‘সাকিবের নেতৃত্বে নতুন যুগের সূচনা হবে’ তিন বছর আগে মাশরাফি মুর্তজা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর পাল্টে যেতে থাকে বাংলাদেশের ক্রিকেট। গত কয়েক বছরে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ পারফরম্যান্স টাইগারদের। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের ধারণা, সাকিব অধিনায়ক হওয়ার পর টেস্টেও আসবে নিয়মিত সাফল্য।

টেস্ট ক্রিকেটে আগের চেয়ে অবশ্য টাইগাররা সফল। শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জিতেছে, ঘরের মাঠে হারিয়েছে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দুই শক্তিশালী দলকে।

অধিনায়কত্বের ‘প্রথম ইনিংসে’ প্রথম টেস্টেই জয় পেয়েছিলেন সাকিব। পরের আট টেস্টে তার নেতৃত্বে অবশ্য হার মেনেছিল বাংলাদেশ। তবে সুজনের বিশ্বাস, সাকিবের অধিনায়কত্বে টাইগাররা এবার সাফল্য পাবে, ‘সাকিব এখন অনেক পরিণত। আমার মনে হয়, তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট নতুন যুগে প্রবেশ করবে, দেশের বাইরেও টেস্টে ভালো দল হয়ে উঠবে বাংলাদেশ।’

২০০৯ সালে দায়িত্ব নিয়ে প্রায় দুই বছর অধিনায়কের দায়িত্ব পালন করেন সাকিব। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে দলীয় ব্যর্থতা আর শৃঙ্খলাভঙ্গের জের ধরে অধিনায়কত্ব হারান বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্টের আগে টি-টোয়েন্টি দলেরও নেতৃ্ত্ব পাওয়া সাকিবকে নিয়ে এখন দারুণ আশাবাদী সুজন, ‘গত ছয় বছরে সাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ক্রিকেটার হিসেবে সে এখন অনেক পরিণত, আগের চেয়ে বোঝার ক্ষমতাও বেড়েছে তার।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম