তামিমের চোখে কুমিল্লাই ‘চ্যাম্পিয়ন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৪

কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের পঞ্চম আসরে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হলো তৃতীয় আসরের চ্যাম্পিয়নদের। পুরো টুর্নামেন্টেই দারুণ ছন্দময় ক্রিকেট উপহার দিয়েছে কুমিল্লা। লিগ পর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল কুমিল্লা। সবকিছু মিলিয়ে রংপু্রের বিপক্ষে হেরে ফাইনালে যেতে না পারলেও নিজেদেরই চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল।

মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরেও বেশকিছু সিদ্ধান্তে দারুণ প্রশংসা কুড়িয়েছে কুমিল্লা। চট্টগ্রামে লিগ পর্বের শেষ ম্যাচে রানআউট হওয়া কেভন কুপারকে ফিরিয়ে প্রংশসা কুড়িয়েছিলেন তামিম ইকবাল। এছাড়া টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্লে অফের কোনও ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলই সরাসরি উঠে যাবে- রবিবার এ ব্যাপারে অনেক নাটকের পর শেষ পর্যন্ত পুরো ম্যাচ খেলেই ঠিক হয়েছে টুর্নামেন্টের ফাইনালের আরেক দল।

এত কিছুর পর তামিম ইকবাল কুমিল্লাকেই চ্যাম্পিয়ন মনে করছেন। সংবাদসম্মেলনে তিনি বলেছেন, ‘দেখেন আমি ওদিকে না যাই (রবিবারের ঘটনা)। কিন্তু যেভাবে আমরা ক্রিকেট খেলেছি পুরো টুর্নামেন্টে, আমার কাছে মনে হয় আমরা চ্যাম্পিয়নদের মতোই খেলেছি। নকআউট পর্ব বাদ দিয়ে পুরো গ্রুপ পর্বে। এত দলের মধ্যে আমাদের স্থানীয় খেলোয়াড়রা সমানে থেকে পারফর্ম করেছে। মেহেদি দারুণ এক টুর্নামেন্ট কাটিয়েছে, সাইফউদ্দিনের ভালো টুর্নামেন্ট গেছে, লিটন কয়েকটি ইনিংসে ভালো খেলেছে। ইমরুল কিছু ভালো ইনিংস খেলেছে। আমি এইসব কিছুতে খুশি।’

অনেক আগে কোয়ালিফায়ার নিশ্চিত হওয়ার পর এভাবে বিদায় নেওয়াটা তামিমের কাছে এমন, ‘আমার মনে হয় এটা ক্রিকেটে হয়। এমন না যে কুমিল্লার সঙ্গেই প্রথম হলো। আমার কাছে একটাই খারাপ লাগে যে, পুরো টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়নের মতো খেললাম, কিন্তু আসল সময়ে আমাদের দুটি খারাপ দিন গেল।’

ম্যাচ হারার পেছনে বোলিং বিভাগকেই দুষলেন তামিম, ‘আজকের (সোমবার) খেলা নিয়ে যদি বলি, আমরা খারাপ বল করেছি। ওদের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে। আমরা যেভাবে শুরু করেছিলাম, তাতে করে ১৩-১৪ ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম। ওই সময় উদানার ওভারে রান নিতে না পেরেই পিছিয়ে পড়ি আমরা।’

রংপুর সংগ্রাম করে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই রংপুরের কাছে হারের পর তামিম বললেন, ‘যারা সংগ্রাম করে ওঠে, তাদের ভাগ্যটা পক্ষে থাকে। এছাড়া নক আউট পর্যায়ে ওদের দুই-একজন সুপারস্টার একাই ম্যাচ বের করে নিয়েছে। আগের ম্যাচে গেইল, আজ ব্রেন্ডন (ম্যাককালাম) ও (জনসন) চার্লস। তারা যেভাবে খেলছে এটা ক্রিকেটের জন্য ভালো, বিপিএলের জন্য ভালো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক