আবার গেইলের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৯:১৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:১৩

আবার গেইলের সেঞ্চুরি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পা মচকে যাওয়ায় ক্রিস গেইলের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু মাঠে নেমেছেন তিনি। রংপুর রাইডার্সের জার্সিতে আরেকবার জ্বলে উঠলেন ওয়েস্ট ইন্ডিজের এ ব্যাটসম্যান। মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি করলেন তিনি। এই আসরে দ্বিতীয়বার শতক পূর্ণ করলেন গেইল। খুলনা টাইটানসের বিপক্ষে এলিমিনেটরে ১২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৭ ওভার শেষে ১ উইকেটে ১৪২ রান করেছে রংপুর।

সাকিব আল হাসান টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠানোর পর দ্রুত উইকেট তুলে নেন। কিন্তু প্রথম উইকেট হারানোর পর গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের জুটিতে এগিয়ে যাচ্ছে রংপুর। ২২ রানে জীবন পাওয়া গেইল সেঞ্চুরি করেছেন চারটি চার ও ১১টি ছয়ে।

শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি করা জনসন চার্লস রানের পাল্লা ভারী করতে পারেননি। ৮ বলে মাত্র ৩ রান করে সাকিবকে ফিরতি ক্যাচ তুলে দেন ক্যারিবিয়ান ওপেনার। 

দুই দল এই আসরে দুইবারের দেখায় একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে। 

দ্বিতীয় কোয়ালিফায়ারের দল নিয়েই রংপুর ফাইনালে নামছে। ঢাকায় এসেছে একটি বদল- তিন ম্যাচ খেলা খালেদ আহমেদ এসেছেন, বাদ পড়েছেন মোহাম্মদ সাদ্দাম। 

ঢাকা ডায়নামাইটস: মেহেদী মারুফ, এভিন লুইস, জো ডিনলি, কিয়েরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন, সুনীল নারিন, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), আবু হায়দার ও খালেদ আহমেদ।

রংপুর রাইডার্স: জনসন চার্লস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, মাশরাফি মুর্তজা, মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, নজরুল ইসলাম ও ইসুরু উদানা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম