রাজশাহীতে দলকে সেমিফাইনালে নিতে পারলেন না সাব্বির

রাজশাহী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ২৩:০২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:০৩

সাব্বির ব্যাট হাতে জ্বললেও জেতাতে পারলেন না দলকে বিপিএল শেষ। নেই জাতীয় দলের অনুশীলন। তাই নাড়ির টানে রাজশাহী ফিরেছেন সাব্বির রহমান। ছুটির আমেজে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্ত। সেই সঙ্গে বুন্ধদের নিয়ে পদ্মাপাড়ে আড্ডা। এর মধ্যেই মঙ্গলবার বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির হয়ে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নেমে পড়লেন। কিন্তু ব্যাট হাতে ২০ বলে ৩৬ রান করেও দলকে সেমিফাইনালে তুলতে পারলেন না জাতীয় দলের এই ক্রিকেটার। এতে করে ক্লেমন টি-টোয়েন্টির শেষ কোয়ার্টার ফাইনালে ৬ উইকেটে জয় পেয়েছে ইলেভেন ওয়ারিয়র্স। 

ইলেভেন ওয়ারিয়র্স টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এতে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে অলআউট হয় ১০৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাব্বির। 

প্রতিপক্ষের তুহিন ৩টি, সকাল ও ডিকি ২টি করে উইকেট নেন। জবাবে ইলেভেন ওয়ারিয়ার্স ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১০৯ রান করে। দলের আসিফ অপরাজিত ৫১ রান করেন। এছাড়া জুবায়ের করেন ২৫ রান।

প্রতিপক্ষ দলের অন্তর ২৪ রানে ৩টি উইকেট লাভ করে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম