বাংলাদেশের ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের সূচি চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:১৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:১৫

বাংলাদেশের ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের সূচি চূড়ান্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লম্বা সফর শেষ হতে না হতেই ঠিক হয়ে গেল নতুন সূচি। ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের সূচি পেয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বৃহস্পতিবার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে জাতীয় দলের নতুন মিশন শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। ২৭ জানুয়ারির ফাইনালের পর ৩১ জানুয়ারি ঢাকা টেস্ট দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা মিশন। দুই টেস্টের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেই বাংলাদেশের ক্রিকেটাররা নেমে পড়েছিলেন বিপিএলে। কুড়ি ওভারের টুর্নামেন্ট শেষে আপাতত বিশ্রামে তারা। তবে খুব বেশি দিন ক্রিকেটের বাইরে থাকা হচ্ছে না। ১০ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে। দুই দিন পর আসবে শ্রীলঙ্কা। এই দল দুটির সঙ্গে ১৫ জানুয়ারি থেকে ‍ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

ঢাকার এই সিরিজে প্রত্যেক দল প্রত্যেকেই মুখোমুখি হবে দুইবার করে। একদিন বিরতি দিয়ে এই সিরিজের সব ম্যাচ দিবারাত্রির। ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের পর বাংলাদেশের পরের খেলা ১৯ (শ্রীলঙ্কা), ২৩ (জিম্বাবুয়ে) ও ২৫ জানুয়ারি (শ্রীলঙ্কা)।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা চলে যাবে চট্টগ্রামে। ৩১ জানুয়ারি সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুরেই ১৫ ফেব্রুয়ারি শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ১৮ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

ত্রিদেশীয় সিরিজ:

১৫ জানুয়ারি: বাংলাদেশ-জিম্বাবুয়ে, ঢাকা

১৭ জানুয়ারি: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে, ঢাকা

১৯ জানুয়ারি: বাংলাদেশ-শ্রীলঙ্কা, ঢাকা

২১ জানুয়ারি: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে, ঢাকা

২৩ জানুয়ারি: বাংলাদেশ-জিম্বাবুয়ে, ঢাকা

২৫ জানুয়ারি: বাংলাদেশ-শ্রীলঙ্কা, ঢাকা

২৭ জানুয়ারি: ফাইনাল, ঢাকা

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ:

৩১ জানুয়ারি-৪ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট, চট্টগ্রাম

৮ ফেব্রুয়ারি-১২ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট, ঢাকা

১৫ ফেব্রুয়ারি: প্রথম টি-টোয়েন্টি, ঢাকা

১৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক