বিজয় দিবস ক্রিকেটে শহীদ জুয়েল একাদশের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৬

বিজয় দিবসে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুস্তাক একাদশ। সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় কুড়ি ওভারের এই ম্যাচটি ৪৬ রানে জিতে নিয়েছে শহীদ জুয়েল একাদশ। টস হেরে আমিনুল ইসলাম বুলবুলের জুয়েল একাদশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৭২ রান। জবাবে আকরাম খানের মুস্তাক একাদশ ৮ উইকেটে করতে পারে ১২৬ রান।

জাভেদ ওমর ও হান্নান সরকারের চমৎকার ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় শহীদ জুয়েল একাদশ। শুরুতে মেহরাব হোসেন (৩) ও এহসানুল হকও (৩) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে তারা। যদিও জাভেদ ওমর ও হান্নান সরকারের চমৎকার ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। আক্রমণাত্মক মেজাজে খেলেছেন হান্নান। ৩৯ বলে এই ব্যাটসম্যান করেছেন ৮২ রান। ঝড়ো ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১০ চার ও ৩ ছক্কায়।

তার মতো অতটা বিধ্বংসী না হলেও জাভেদ ওমরও খেলেছেন দারুণ এক ইনিংস। ওপেনিংয়ে নেমে খেলা শেষ করেছেন তিনি ৬২ বলে ৭১ রানে অপরাজিত থেকে। তার ইনিংসে ৬টি চারের সঙ্গে ছিল একটি ছক্কার মার।

১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে আকরাম খানরা মোটেও সুবিধা করতে পারেনি। হাবিবুল বাশার ৫ রান করে আউট হওয়ার পর মোহাম্মদ রফিক করেন ১১ রান। এরপর মিনহাজুল আবেদিন (১৮), জামাল উদ্দিন (১০), মুশফিকুর রহমান (৫) ফিরে যান দ্রুত। অধিনায়ক আকরাম খেলেন সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস। ৩১ রান করেছেন ওপেনার হারুনুর রশিদ।

ব্যাটিংয়ে সুযোগ না পেলেও বোলিংয়ে জাদু দেখিয়েছেন বুলবুল। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। জাভেদ ওমর আবার এক ওভারেই নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অবশ্য দুর্দান্ত ইনিংস খেলা হান্নান সরকার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম