বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত: বিসিবির হয়ে ক্ষমা চাইলেন পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৭, ২২:৩৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২২:৩৯

বিসিবি কার্যালয়ে অর্ধনমিত জাতীয় পতাকা। ছবি: চ্যানেল টোয়েন্টিফোর-এর সৌজন্যে বিজয় দিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়েছে। এজন্য বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বিসিবির পরিচালক সাজ্জাদুল আলম ববি। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে বিসিবি।

বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি বুঝতে পারছেন, কত বড় ভুল হয়ে গেছে তাদের। যদিও ভুলটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে বলে দাবি তার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘বিজয় দিবসের দিনে এমন একটা ভুল ক্ষমার অযোগ্য। এই দিনে পতাকা অর্ধনমিত থাকাটা অনেক বড় লজ্জার।’ বিষয়টি ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে ববি যোগ করেছেন, ‘দেশবাসীর কাছে এজন্য বিসিবি ক্ষমা চাইছে। আর ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, বিসিবি সেদিকে সজাগ দৃষ্টি রাখবে।’

বিশ্বে বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করে সম্ভবত ক্রিকেট। লাল সবুজের পতাকায় মাশরাফি-সাকিবরা ওড়ান বিজয় নিশান। অথচ সেই ক্রিকেটের দেখভাল করে যে সংগঠন, তারাই কিনা করে বসল বড় ভুল। শোক দিবসে পতাকা অর্ধনমিত করে রাখার নিয়ম। কিন্তু স্বাধীনতা আন্দোলনে যেসব গুরুত্বপূর্ণ দিন আছে, বিশেষ করে বিজয় দিবস, সেখানে পুরো পতাকা উত্তোলনের করার যে নিয়ম আছে, সেটা অজানা থাকার কথা নয় বিসিবির। অথচ মহান বিজয় দিবসেই ‘ক্ষমার অযোগ্য ভুল’টা করলো সংস্থাটি।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের