জাতীয় ক্রিকেট লিগের সূচিতে পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৮

জাতীয় ক্রিকেট লিগের সূচিতে পরিবর্তন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হচ্ছে আগামী বুধবার। শেষ রাউন্ডের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের কারণে দীর্ঘ বিরতির পর মাঠে গড়াবে জাতীয় লিগ। আগের রাউন্ডের মতো শেষ রাউন্ডের কোনও ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে না। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজের কারণে বিসিবির এমন সিদ্ধান্ত।

শেষ রাউন্ডের প্রথম স্তরের লড়াইয়ে বিকেএসপিতে মুখোমুখি হবে খুলনা ও ঢাকা। আর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে বরিশাল ও রংপুর। দ্বিতীয় স্তরের খেলায় ঘরের মাঠ শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী। আর সিলেট স্টেডিয়ামে স্বাগতিক দলের প্রতিপক্ষ চট্টগ্রাম। আগের সূচি অনুযায়ী চট্টগ্রামে হওয়ার কথা ছিল ঢাকা মেট্রো-রাজশাহী ম্যাচ, আর রাজশাহীতে বরিশাল-রংপুর ম্যাচ হওয়ার কথা ছিল।

প্রথম স্তরে শিরোপা লড়াইয়ে সবচেয়ে এগিয়ে খুলনা। ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান শীর্ষে। ১০ পয়েন্ট করে নিয়ে ঢাকা ও রংপুর বেশ পিছিয়ে খুলনার চেয়ে। চতুর্থ দল বরিশালের সংগ্রহ আট পয়েন্ট। অন্যদিকে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে ওঠা নিশ্চিত করেছে রাজশাহী। দ্বিতীয় স্থানে থাকা সিলেটের পয়েন্ট ১৪। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম