টি-টেন লিগে চ্যাম্পিয়ন সাকিবের কেরালা কিংস

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ০২:৫৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০২:৫৯

স্টারলিং ও মরগানের (ডানে) ঝড়ো ইনিংসে চ্যাম্পিয়ন হলো কেরালা ক্রিকেটের নতুন ফরম্যাটে সাকিব আল হাসানের শুরু হলো সফলতা দিয়ে। রবিবার টি-টেন লিগের ফাইনালে তার দল কেরালা কিংস হারিয়েছে পাঞ্জাবি লিজেন্ডসকে। এই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছে ৮ উইকেটে জিতে।

শারজায় লুক রনকির ঝড়ে ৩ উইকেটে ১২০ রান করে পাঞ্জাবি। ৮ ওভারে ২ উইকেটে ১২১ রান করে লক্ষ্যে পৌঁছায় কেরালা।

টস হেরে ব্যাট করতে নেমে রনকির ব্যাটে রানের পাহাড় গড়ার ইঙ্গিত দেয় পাঞ্জাবি। ৩৪ বলে ৫টি করে চার ও ছয়ে ৭০ রান করেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। এমরিটের বলে শোয়েব মালিকের (২৬) ক্যাচ ধরে ৮৩ রানের এই শক্ত জুটি ভাঙেন সাকিব।

অবশ্য বাংলাদেশি অলরাউন্ডার ২ ওভার করে সবচেয়ে খরুচে ছিলেন, ৩১ রান দেন। কোনও উইকেট পাননি তিনি।

তাতে সমস্যা হয়নি। এউইন মরগান ও পল স্টারলিংয়ে ব্যাটে সহজ জয় পায় কেরালা। রানের খাতা না খুলতেই প্রথম উইকেট হারানো দলকে ১১৩ রান এনে দেয় তাদের জুটি। ২১ বলে ৫ চার ও ৬ ছয়ে ৬৩ রান করে মরগান আউট হন। ৩ চার ও ৫ ছয়ে ২৩ বলে ৫২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন স্টারলিং। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম