‘মিডিয়ার সঙ্গে কথা বলা শেখার কোর্স করছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২২:৩৮

মিরপুরে একটি রেস্তোরাঁর উদ্বোধনের সময় মুশফিকুর রহিম। ছবি-ফেসবুক দিনকাল মোটেই ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। দক্ষিণ আফ্রিকা সফরে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিষোদগার করে বিরাগভাজন হয়েছিলেন ক্রিকেট কর্মকর্তাদের। যার জের ধরে কয়েকদিন আগে টেস্ট অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। এবার মুশফিকের আচরণ জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। 

সোমবার মিরপুরে একটি রেস্তোরাঁর উদ্বোধনে মুশফিক ছিলেন অতিথি। উদ্বোধনের পর প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্ষোভের সঙ্গে সাংবাদিকদের বলেছেন, ‘আমি মিডিয়ার সঙ্গে কথা বলা শেখার কোর্স করছি। শিখে নেই, তারপর কথা বলবো!’

টেস্ট অধিনায়কত্ব হারানো মুশফিকের প্রতিক্রিয়া জানতে ওই রেস্তোরাঁয় ভীড় করেছিলেন সাংবাদিকরা। কিন্তু বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়কের কথা শুনে তারাও হতবাক!

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষে মুশফিক প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘অধিনায়ক হিসেবে মুশফিককে আরও পরিণত হতে হবে। মাশরাফিও অধিনায়কত্ব করে, তার তো এত সমস্যা হয় না। সব সমস্যা শুধু মুশফিকের!’

মুশফিকের অধিনায়কত্ব নিয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও সন্তুষ্ট নন। গত সপ্তাহে তিনি মন্তব্য করেছিলেন, ‘দক্ষিণ আফ্রিকায় মুশফিকের কিছু সিদ্ধান্ত খুবই বিতর্কিত ছিল। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং না বোলিং করবে, এনিয়ে কোনও দ্বিধা থাকতে পারে না। তার কারণে দলের মধ্যে সমস্যা তৈরি হয়। আমরা আগামীতে আর কোনও বিতর্কের ভেতর যেতে চাই না।’

মিরপুরের রেস্তোরাঁয় মুশফিকের অমন আচরণের পর ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, টেস্ট দলের অধিনায়কত্ব হারানো মেনে নিতে পারছেন না তিনি। আচরণেই স্পষ্ট, তিনি বেশ ক্ষুব্ধ। তবে ক্ষোভটা কার বিরুদ্ধে, তা পরিষ্কার নয়। উত্তরটা বোধহয় শুধু মুশফিকের জানা!

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম