প্রিমিয়ার লিগের শীর্ষ দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৪১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৪১

প্রিমিয়ার লিগের শীর্ষ দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেরা সাত বা আটটি দল নিয়ে আগামী বছর হবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় শুধু বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নিতে পারবেন।

অনেক দেশেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির পাশাপাশি আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়ে থাকে। বাংলাদেশেও আম্বার বিজয় দিবস টি-টোয়েন্টি নামে এমন একটি প্রতিযোগিতা হয়েছিল ২০১৩ সালের ডিসেম্বরে। কিন্তু ওই প্রতিযোগিতা দ্বিতীয়বার মাঠে গড়ায়নি।

বিপিএল নিয়মিত হলেও বিদেশিদের ভিড়ে স্থানীয় খেলোয়াড়রা তেমন সুযোগ পান না। তাই ভালো মানের টি-টোয়েন্টি খেলোয়াড় উঠে আসছে না দেশে। গত মাসে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা চলছে।

মঙ্গলবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সভাশেষে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা ঢাকা প্রিমিয়ার লিগের সেরা সাত কিংবা আটটি দলকে নিয়ে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যে আট দলের ভাবনা এসেছে। দেখা যায়, সেরা ছয় দল সুপার লিগে আর শেষ তিনটি দল রেলিগেশন এড়াতে লড়াই করছে। কিন্তু সাত-আট নম্বরে থাকা দলের কিছু থাকে না। টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেরা আট দল খেলার সুযোগ পেলে লিগে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে যাবে।’

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় সিসিডিএম। এ বিষয়ে কাজী ইনাম আহমেদের বক্তব্য, ‘আমরা মিরপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট করতে চাই। নক আউট বা দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। টিভিতে সরাসরি সম্প্রচার করা গেলে টুর্নামেন্টের আকর্ষণ অনেক বেড়ে যাবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম