সুস্থ আছেন সালমা

খুলনা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১৮:২৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৫

সালমা খাতুন জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখনও খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। আসলে সমস্যাটা কী, সেটা জানতে আরও একটি পরীক্ষা করতে হবে এই ক্রিকেটারের। যদিও বাংলা ট্রিবিউনকে সালমা নিজেই নিশ্চিত করেছেন, তিনি এখন ভালো আছেন।

‘পেটের ব্যথায় দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আমি অনেকটাই সুস্থ। আগামীকাল (বৃহস্পতিবার) বাসায় ফিরব।’- নিজের শারীরিক অবস্থা নিয়ে বলেছেন সালমা। খুলনার ক্রিকেটে মেয়েদের উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইমতিয়াজ হোসেন পিলু জানিয়েছেন, ভারত সফর শেষে দেশে ফেরার পর হঠাৎই পেটে ব্যথা অনুভব করেন সালমা। ইমতিয়াজের বক্তব্য, ‘১৭ ডিসেম্বর দেশে ফেরার দুই দিন পর  খুলনায় ফেরে সালমা। ফেরার পথে গোপালগঞ্জ পৌঁছানোর পর সালমা পেটে ব্যথা অনুভব করে। ওই অবস্থা নিয়ে বাসায় ফিরলেও পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।’

সালমা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাঃ মিজানুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন। বুধবার বিকাল পর্যন্ত তার অবস্থার উন্নতি হয়েছে। এখন সালমা শঙ্কামুক্ত হলেও শারীরিক সমস্যা সম্পর্কে নিশ্চিত হতে আরও একটি পরীক্ষা করতে হবে তার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম