নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে গাপটিল, নতুন মুখ কিচেন

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৭, ১৮:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৮:১৫

মার্টিন গাপটিল ও আনারু কিচেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটের কারণে খেলতে পারেননি মার্টিন গাপটিল। তাকে ফেরানো হলো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। নিউজিল্যান্ডের এই দলে নতুন মুখ আনারু কিচেন।

দলে আরও আছেন বছরের শুরুতে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া ব্যাটসম্যান টম ব্রুস ও গ্লেন ফিলিপস। তারুণ্যের মিশেলে গড়া এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলে দুটি ওয়ানডে খেলা সিমার শেঠ র‌্যাঙ্কে।

টড অ্যাস্টলের চেয়ে স্পিন বিভাগে ইশ সোধিকেই পছন্দ করেছেন নির্বাচকরা। স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারের জায়গাও হয়েছে।

পুরো সিরিজ জুড়ে কয়েকজন খেলোয়াড় পালাক্রমে বিশ্রামে থাকবেন। কেন উইলিয়ামস দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ফিরবেন না, টিম সাউদি তার বদলে নেতৃত্ব দেবেন। প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবেন না ট্রেন্ট বোল্ট এবং প্রথম ম্যাচ বিশ্রাম নেবেন রস টেলর।

৩৩ বছর বয়সী কিচেনের ঘরোয়া পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে। নির্বাচক গ্যাভিন লারসেন জানান, ঘরোয়া টি-টোয়েন্টিতে ওটাগোর হয়ে মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি বাঁহাতি স্পিনও করেছেন তিনি।

আগামী ২৯ ডিসেম্বর নেলসনে শুরু হবে ২০ ওভারের সিরিজ। তারপর ১ ও ৩ জানুয়ারি মাউন্ট মাউনগানুইতে হবে বাকি দুই ম্যাচ।

নিউজিল্যান্ড দল: টিম সাউদি (অধিনায়ক, প্রথম ম্যাচ), ডগ ব্রেসওয়েল, টম ব্রুস, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, আনারু কিচেন, গ্লেন ফিলিপস, সেঠ র‌্যাঙ্কে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেলর (শুধু প্রথম ম্যাচ), কেন উইলিয়ামসন (অধিনায়ক, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), ট্রেন্ট বোল্ট (শুধু তৃতীয় ম্যাচ)।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম