সাইফদের ‘ক্লাস টিচার’ মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:২২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৩১

যুবাদের মাঝে মাশরাফি আগামী ১৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে বসবে যুব বিশ্বকাপের আসর। সোমবার দিবাগত রাতে সাইফ-আফিফরা উড়াল দেবেন মার্টিন ক্রো-স্টিফেন ফ্লেমিংদের দেশে। রবিবার মিরপুরের একাডেমিতে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশের যুবারা। অনুশীলন শেষে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের উজ্জীবিত করলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হয়ে উঠলেন তরুণ ক্রিকেটারদের ‘ক্লাস টিচার’।

যুবাদের অনুশীলন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই উপস্থিত মাশরাফি। মূল সেশনে যাওয়ার আগেই পিনাক-সাইফ-আফিফদের সঙ্গে কিছুক্ষণ আলাপ করলেন মাশরাফি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের সঙ্গে বসেন মাশরাফি। চাপ না নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব নিয়ে খেলার পরামর্শ দেন মাশরাফি তাদের।

যুব বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ ওভালে ১৩ জানুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে যুবরা। দুই দিন পর একই ভেন্যুতে কানাডার মুখোমুখি হবে সাইফরা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ১৮ জানুয়ারি। এখন পর্যন্ত যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান অর্জন। এবার আগের অর্জনকে ছাপিয়ে নতুন কিছু করার মন্ত্র তরুণদের মনের মধ্যে বুনে দিলেন মাশরাফি।

তার কথায় অনুপ্রাণিত যুব দলের ক্রিকেটাররা। অধিনায়ক সাইফ ওয়ানডে দলের অধিনায়কের কথাতে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মাশরাফি ভাই আমাদের অনুপ্রাণিত করেছেন। তিনি সবসময়ই আমাদের সমর্থন করে আসছেন। তার অনুপ্রেরণা অনেক কাজে দেয়। সবচেয়ে বড় কথা, তিনি চাপমুক্ত হয়ে খেলার কথা বলেছেন। খেলাটা উপভোগ করে স্বাধীনভাবে খেলতে বলেছেন। আশা করি তার কথাগুলো সবার মধ্যে উদ্দীপনা তৈরি করবে।’

যুবাদের সঙ্গে কথা বলছেন মাশরাফি যুব দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান পিনাক ঘোষও মাশরাফির কথায় অনুপ্রাণিত। তিনি বলেছেন, ‘চাপ না নিয়ে খেলা উপভোগ করতে বলেছেন তিনি। আমরা সবাই তার কথায় অনুপ্রাণিত। মাশরাফি ভাই নিজেও যুব বিশ্বকাপ খেলেছেন, সেই সব কথা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছেন। এমন একটি বড় ইভেন্টে ভালো খেলার জন্য কী কী করা উচিত, সেটা নিয়ে কথা বলেছেন।’

তরুণ ক্রিকেটারদের মাশরাফি খেলাটা উপভোগ করার পরামর্শ দিয়েছেন। চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলার কথাও বলেছেন তিনি, ‘কঠোর অনুশীলনের সময়টা ওরা পেরিয়ে এসেছে। এখন শুধু উপভোগ করার সময়। আমি ওদেরেকে চাপ নিয়ে খেলতে নিষেধ করেছি। মানসিকভাবে শক্ত থাকতে বলেছি। মনের আনন্দে ক্রিকেট খেলতে পারলে ওরা সফল হবেই। চ্যাম্পিয়ন হতেই হবে, এটা মাথায় রাখতে না করেছি। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই সবচেয়ে বড় কথা। মাঠে নামার সময় এই গর্বটা যেন থাকে।’

পাশাপাশি মাশরাফি তরুণ পেসারদেরও দিয়েছেন পরামর্শ, ‘বিশ্বকাপের কারণে নিউজিল্যান্ডে ভালো উইকেটই দেবে। আবহাওয়া সমস্যা তৈরি না করলেও আশা করি উইকেট সমস্যা তৈরি করবে না। আমার বিশ্বাস এখান থেকে ওখানে আরও ভালো উইকেট পাওয়া যাবে। তবে বোলারদের পরিশ্রম করতে হতে পারে। কেননা বাতাসের বিরুদ্ধে তাদের বোলিং করতে হবে। এটা যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে বোলারদের।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম