আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে আশাবাদী রাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:১৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:২১

আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে আশাবাদী রাহী খুলনা টাইটানসের জার্সিতে বিপিএলে আলো ছড়িয়ে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলে আবু জায়েদ রাহী। বাংলাদেশের মূল দলে সুযোগ পেলে বিপিএলের সাফল্যধারা আন্তর্জাতিক ক্রিকেটেও বজায় রাখতে আশাবাদী এই পেসার।

২৭ ডিসেম্বর থেকে খালেদ মাহমুদের তত্ত্বাবধানে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। রাহী ছাড়াও এ ক্যাম্পে পুরানোদের সঙ্গে সুযোগ পেয়েছেন বেশকিছু নতুন মুখ। তবে মূল দলে সুযোগ পেতে আশাবাদী বিপিএলের পঞ্চম আসরে ১২ ম্যাচে ১৮ উইকেট নেওয়া এই পেসার।

ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে কাজে লাগাতে পারবেন বিশ্বাস রাহীর। মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘বিপিএলে অনেক আন্তর্জাতিক ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি। এদিক থেকে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। জাতীয় দলের ক্যাম্পে আছি। বড় ভাইরা সবাই খুব সহযোগিতা করছে। আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটেও আমি আমার এই সাফল্য ধরে রাখতে পারব।’

২৪ বছর বয়সে এসে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেন রাহী। প্রচেষ্টাই তাকে দেরিতে হলেও সুযোগ করে দিয়েছে মনে করেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ এই পেসার, ‘সব সময় বিশ্বাস রেখেছি, চেষ্টা করতে থাকলে একদিন না একদিন সুযোগ পাবই। যেহেতু অনেক দিন পর ডাক পেয়েছি, তাই অনেক দিন জাতীয় দলে খেলার মতো করে নিজেকে প্রস্তুত হতে চাই। জাতীয় দলে একবার সুযোগ পেলে অনেকদিন খেলতে পারব বলে আশাবাদী আমি।’

ক্রিকেটাররা প্রস্তুতি নিতে থাকলেও কোচিং স্টাফরা এখনও দলের সঙ্গে যোগ দেননি। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ থাকলে ভালো হতে বলে মনে করেন রাহী, ‘অবশ্যই (ওয়ালশ থাকলে) ভালো হতো। কিন্তু স্যার (খালেদ) যেগুলো করছে, পেস বোলিং কোচরা একই কথাই বলে। তার কথা ও অন্য বোলিং কোচের কথা অনেকটা সমান। তিনি হয়তো কয়েকদিনের মধ্যে আসবেন, তখন সমস্যাগুলো জেনে নেওয়া যাবে।’

বোলারদের শেষ মুহূর্তে ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ মনে করেন রাহী, ‘ম্যাচ জেতার জন্য বোলারদের অবদান থাকা উচিত। আর আমরা লোয়ার অর্ডাররা যদি ২০-২৫ রান যোগ করতে পারি, তাহলে দলের জন্য খুব ভালো হয়।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম