‘কোচ’ সুজনকে নিয়ে তাসকিনের উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ২০:১১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২০:১৫

তাসকিন আহমেদ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর জাতীয় ক্রিকেট দলের দায়িত্বে এখন খালেদ মাহমুদ সুজন। পদ টেকনিক্যাল ডিরেক্টর হলেও সুজনের ভূমিকা আসলে কোচের। জাতীয় দলের সাবেক অধিনায়কের কোচিংয়ে ধরন নিয়ে খুশি তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা আর ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে গত বুধবার শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। শনিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের আলাদা ব্যাটিং ক্লাস করিয়েছেন সুজন। অনুশীলন শেষে সুজনের কোচিং নিয়ে তরুণ পেসার তাসকিন বলেছেন, ‘একেক জনের কথা বলার ধরন একেক রকম। তিনি (হাথুরুসিংহে) হয়তো বকাঝকা করতেন। সুজন স্যার বকলেও আদর করে বুঝিয়ে দেন।’

এ বছর বল হাতে সময়টা ভালো কাটেনি তাসকিনের। স্বরূপে ফিরতে কঠিন পরিশ্রম করছেন তিনি। ‘সুজন স্যার’-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বললেন, ‘সুজন স্যারের সঙ্গে সব বোলারের কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি আমাদের শক্তি আর দুর্বলতা সম্পর্কে জানেন। আমার বোলিংয়ের অন্যতম অস্ত্র ইনকাটার। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে আউট সুইং নিয়ে কাজ করতে গিয়ে সেটা হারাতে বসেছিলাম। এখন সেটা নিয়ে কাজ করছি, সুজন স্যার সেখানেই ফোকাস করেছেন। আশা করি, ঠিক হয়ে যাবে।’

বোলারদের ব্যাটিং সেশন নিয়েও তাসকিনের কণ্ঠে উচ্ছ্বাস। তার দৃঢ় বিশ্বাস, বোলারদের ব্যাটিং অনুশীলন দলের অনেক উপকারে আসবে, ‘অনেক ক্লোজ ম্যাচে বোলারদেরও ব্যাট হাতে ভূমিকা রাখতে হয়। কয়েকটি দেশের লোয়ার অর্ডার ব্যাটিং খুবই ভালো। আমাদেরও এই জায়গায় আগের চেয়ে উন্নতি হয়েছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে ১৫-২০টা রান এলেও জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়।’

নতুন বছরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে মোকাবেলা করা। এ বিষয়ে তাসকিনের বক্তব্য, ‘হাথুরুসিংহে আমাদের শক্তি-দুর্বলতা সবই জানেন। এটা শ্রীলঙ্কাকে বাড়তি সুবিধা দিতে পারে। তবে আমার বিশ্বাস, দেশের মাটিতে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ওরা কোনও সুযোগই পাবে না।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম