সাব্বিরের কঠিন শাস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৮:২৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৮:৫৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সাব্বির রহমান। ছবি-ফেসবুক ইদানীং মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্বস্তিতে নেই সাব্বির রহমান! বিশেষ করে কয়েকদিন আগের এক বিতর্কিত ঘটনায় কঠিন শাস্তি পেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

বিপিএলের পঞ্চম আসরে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করে দেড় লাখ টাকা জরিমানা দিয়েছিলেন। এরপর জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে রাজশাহী-ঢাকা মেট্রো ম্যাচ চলার সময় এক কিশোরকে মারধর করে জন্ম দেন আরেকটি বিতর্কিত ঘটনার। শাস্তিটাও তাই কঠিনই পেতে যাচ্ছেন সাব্বির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞার সামনে তিনি। সেই সঙ্গে দিতে হবে ২০ লাখ টাকা জরিমানা।

সোমবার বেক্সিমকো কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘ডিসিপ্লিনারি কমিটি সাব্বিরের এসব শাস্তির সুপারিশ করেছে। আর বোর্ড তা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

কিশোরকে মারধরের অভিযোগ অবশ্য স্বীকার করেননি সাব্বির। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ছেলেটা আমার এলাকার ছোট ভাই, আমি তাকে চিনি। আমি মজা করে তাকে কয়েকটা চড় দিয়েছিলাম। যেভাবে খবর প্রকাশ হয়েছে, বিষয়টি মোটেও তেমন নয়।’

গত ২১ ‍ডিসেম্বর ঘটনার দিনই ম্যাচ রেফারি মৌখিকভাবে বিষয়টি রিজার্ভ আম্পায়ারকে অবহিত করেন। পরদিন সাব্বির ও তার দল রাজশাহীর ম্যানেজারকে ডেকে তাদের বক্তব্য শোনেন ম্যাচ রেফারি।

তখনও নাকি ম্যাচ রেফারি শওকাতুর রহমান হুমকি দিয়েছিলেন সাব্বির। এ বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সেদিন আমার মেজাজ খারাপ ছিল। আমি ম্যাচ রেফারির সঙ্গে বাজে ব্যবহার করেছি। আমার এমন করা উচিত হয়নি। আমি ভাইয়ের সঙ্গে দেখা করে স্যরিও বলেছি। সোমবার আমাকে ডাকবে, সেখানে হয়তো বিস্তারিত বলবো।’

তবে সোমবার সন্ধ্যায় কয়েকবার চেষ্টা করেও সাব্বিরের সঙ্গে যোগাযোগ করা যায়নি, তার ফোন বন্ধ ছিল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২১ ডিসেম্বর লাঞ্চ বিরতির সময় ১২ বছরের এক কিশোর গ্যালারি থেকে মজা করে কিছু একটা বলেছিল সাব্বিরকে। আর তাতে খেপে যান জাতীয় দলের এই ব্যাটসম্যান। পরিচিত এক ছেলেকে দিয়ে গ্যালারি থেকে ওই কিশোরকে ধরে এনে সাইটস্ক্রিনের পেছনে মারধর করেন তিনি।

পরদিন সাব্বিরের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে ম্যাচ রেফারি শওকাতুর রহমান প্রতিবেদন জমা দেন। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম