নতুন বছরের শুরুতেই সাফল্য চান মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ১৭:৫৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৮:০৩

সতীর্থদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়েছেন মাশরাফি। ছবি-ফেসবুক ২০১৭ সালের শেষ সফর একদমই ভালো কাটেনি জাতীয় ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকায় একটি টি-টোয়েন্টিতে কিছুটা লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। বাকি সব ম্যাচে টাইগাররা বলতে গেলে দাঁড়াতেই পারেনি। পুরোনো কথা অবশ্য মনে রাখতে চান না মাশরাফি মুর্তজা। নতুন বছর সাফল্য দিয়ে শুরু করার প্রত্যাশা তার কণ্ঠে।

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বর শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় মাশরাফি ক্যাম্পে যোগ দিয়েছেন মঙ্গলবার। মিরপুর ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বললেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সবাই ভীষণ হতাশ। আমরা নিউজিল্যান্ডেও সব ম্যাচ হেরেছিলাম, কিন্তু এমন চাপের মধ্যে পড়িনি। দক্ষিণ আফ্রিকায় আমরা প্রতিটি ফরম্যাটেই বাজে খেলেছি। আসন্ন ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা শিরোপা জিততে পারলে পরিস্থিতি পাল্টে যাবে। আমার মনে হয় না, সিরিজটা তেমন কঠিন হবে।’

সোমবার দলের সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। এ বিষয়ে মাশরাফির বক্তব্য, ‘আমার মনে হয় না আমাদের বাড়তি কিছু করতে হবে। তিনি (বোর্ড প্রধান) সিনিয়র খেলোয়াড়দের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। এটা তো সব সময়ই থাকে। বরং বাড়তি কিছু করতে গেলেই সমস্যা।’

ক্রিকেট বোর্ড অবশ্য একটি বিষয় পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। শৃঙ্খলা ভঙ্গ কিংবা বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়া ক্রিকেটারদের তারা কোনও রকম ছাড় দেবে না। সাব্বির রহমান আর তামিম ইকবালকে এরই মধ্যে শাস্তিও দিয়েছে বিসিবি।

মাশরাফি নিজেও এ নিয়ে কিছুটা চিন্তিত। সতীর্থদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বললেন, ‘বয়সভিত্তিক দলে যেসব তরুণ ক্রিকেটার আছে, তারা আমাদের অনুসরণ করে। মাঠে আর মাঠের বাইরে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে আমাদের, আরও দায়িত্ববান হতে হবে। ভবিষ্যতে কেউ যেন সাব্বিরের মতো ভুল না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ 

আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম