কেপটাউন টেস্টে শঙ্কায় জাদেজা

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৮, ১৯:৪১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৯:৪১

কেপটাউন টেস্টে শঙ্কায় জাদেজা আগামী শুক্রবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তিন টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে বিরাট কোহলিদের এই সফর। কিন্তু প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজাকে দলে পাওয়া নিয়ে সংশয়ে তারা।

‘ভাইরাসজনিত অসুস্থতা’ জাদেজার প্রথম টেস্ট খেলা নিয়ে শঙ্কা তৈরী করেছে। গত দুইদিন ধরে অসুস্থ ভারতের এই অলরাউন্ডার। বুধবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) জানায়, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হবে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাদেজার সুস্থতা কামনা করছেন নির্বাচকরা। তাই বাঁহাতি এ স্পিনারের একাদশে থাকা না থাকার বিষয়টা ম্যাচ শুরুর দিন সকালে জানানো হবে। তিনি সুস্থ না হলে একমাত্র স্পিনার হিসেবে দলে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন। অবশ্য প্রতিপক্ষ দলের ব্যাটিং অর্ডারের প্রথম ৭ ব্যাটসম্যানের মাত্র দুজন বাঁহাতি থাকায় জাদেজাকে গুরুত্বপূর্ণ স্পিনার ধরা হচ্ছিল।

জাদেজাকে নিয়ে শঙ্কা থাকলেও ভারত সুখবর পেয়েছে বুধবার। দক্ষিণ আফ্রিকার বিমানে ওঠার আগে পাওয়া গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন শিখর ধাওয়ান। এই ওপেনারকে রেখে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করতে পারে ভারত। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম