‘কোচ চলে গেলেও খেলোয়াড়রা তো আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ২২:৩১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২২:৩১

জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর জাতীয় ক্রিকেট দলে এখন কোচের দায়িত্বে কেউ নেই।  তবে এ নিয়ে চিন্তিত নন রিচার্ড হ্যালসেল। ক্রিকেটারদের ওপরে যথেষ্ট আস্থা আছে বাংলাদেশের ফিল্ডিং কোচের।  

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘প্রধান কোচ চলে গেলেও আমাদের সিনিয়র ক্রিকেটাররা আছে। তাদের উপস্থিতি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর শ্রীলঙ্কার প্রেক্ষাপট ভিন্ন। শ্রীলঙ্কা বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে গত কয়েক বছরে। তবে আমাদের এ ধরনের কোনও সমস্যা নেই, তাই আমরা বেশ ভারসাম্যপূর্ণ দল।’

কয়েক দিন আগে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, দুই অধিনায়ক মাশরাফি মুর্তজা আর সাকিব আল হাসান এখন বাংলাদেশ দলের ‘কোচ’। হ্যালসেলের কথায় যেন তারই প্রতিধ্বনি।

দক্ষিণ আফ্রিকায় গত বছরের শেষ সফর একদমই ভালো কাটেনি বাংলাদেশের। নতুন বছরে টাইগারদের প্রথম ‘মিশন’ ১৫ জানুয়ারি ঘরের মাঠে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের বিপক্ষে এই টুর্নামেন্টে ভালো খেলার আত্মবিশ্বাস হ্যালসেলের কণ্ঠে, ‘আমরা ত্রিদেশীয় সিরিজে ভালো খেলতে মুখিয়ে আছি। দক্ষিণ আফ্রিকায় হতাশার সফর ভুলে যাওয়ার দারুণ সুযোগ এটা। সবাই জানে, ঘরের মাঠে আমরা শক্তিশালী দল।’

মাশরাফির মতো হ্যালসেলেরও বিশ্বাস বাংলাদেশ টুর্নামেন্টে ফেভারিট, ‘শ্রীলঙ্কার সময়টা ভালো যাচ্ছে না, তারা কিছুদিন আগে ভারতের কাছে হেরেছে। মিরপুরে খেলা হবে, আর এই মাঠে গত তিন বছরে আমরা খুব কম ম্যাচ হেরেছি। তাই ত্রিদেশীয় সিরিজে আমরাই এগিয়ে থাকবো।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম