খাজা-স্মিথের ব্যাটে লড়ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৮, ১৩:৪৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৪:১০

সেঞ্চুরির হাতছানি খাজার সামনে সিডনি টেস্টে ইংল্যান্ডকে ৩৪৬ রানে অলআউট করে ধীর গতিতে এগোচ্ছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও উসমান খাজার ব্যাটে ২ উইকেটে ১৯৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা।

৫ উইকেটে ২৩৩ রানে শুক্রবার খেলা শুরু করে ইংল্যান্ড। আরও ১১৩ রান স্কোরবোর্ডে যোগ করে বাকি ৫ উইকেট হারায় সফরকারীরা। ৫৫ রানে অপরাজিত থাকা ডেভিড মালান লম্বা ইনিংস খেলতে পারেননি দ্বিতীয় দিন। ৬২ রানে তাকে এদিনের প্রথম শিকার বানান মিচেল স্টার্ক।

এরপর মঈন আলী, টম কুরান ও স্টুয়ার্ট ব্রড ৩০ এর ঘরে রান করে ইংল্যান্ডকে কিছুটা হলেও স্বস্তিতে রাখেন। কুরান (৩৯) ও মঈনকে (৩০) সাজঘরে পাঠান প্যাট কামিন্স। ৪টি উইকেট নিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সেরা বোলার তিনি। ব্রড ৩১ রান করেন।

স্টার্ক ও জশ হ্যাজেলউড দুটি করে উইকেট নেন।

শতাধিক রানের জুটি গড়ার পথে স্মিথের শট জবাব দিতে নেমে আবারও হতাশার মুখোমুখি ক্যামেরন ব্যানক্রফট। এদিন রানের খাতাই খুলতে পারেননি তিনি। ৭ বল খেলে ব্রডের কাছে বোল্ড হন এ অস্ট্রেলিয়ান ওপেনার। ২৭তম হাফসেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নার ৮৫ রানের জুটি গড়ার পর জিমি অ্যান্ডারসনের শিকার হন। ৫৬ রান করেন তিনি। দিনের বাকি সময় ক্রিজে থেকেছেন স্মিথ ও খাজা।

১০৭ রানের অপরাজিত জুটি গড়ার পথে দ্বিতীয় দ্রুততম ৬ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট গ্যারি সোবার্সের সমান ১১১ ইনিংসে এই কীর্তি গড়লেন অসি অধিনায়ক। ৬৮ ইনিংসে ৬ হাজার রান করে তাদের উপর কেবল ডন ব্র্যাডম্যান। ৪৪ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তৃতীয় দিনে ষষ্ঠ শতকের হাতছানি নিয়ে খাজা নামবেন মাঠে। ২০৪ বলে ৯১ রানে অপরাজিত তিনি। ৮ উইকেট হাতে রেখে এখনও অস্ট্রেলিয়া ১৫৩ রানে পিছিয়ে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম