হাসিকে ব্যাটিং কোচ করে ফেরালো চেন্নাই

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৮, ১৮:৩২আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৮:৩২

হাসিকে ব্যাটিং কোচ করে ফেরালো চেন্নাই স্পট ফিক্সিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ থাকার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরছে ২০১০ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আগের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে ১১তম আসরে হচ্ছে তাদের প্রত্যাবর্তন। মাইক হাসিও থাকছেন চেন্নাইয়ে। তবে খেলোয়াড় নয়, দলটির ব্যাটিং কোচ হয়ে আইপিএলে ফিরলেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়নাকে ধরে রাখার ঘোষণা বৃহস্পতিবার দেয় চেন্নাই। শনিবার তারা হাসিকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়ার খবর জানালো।

১ হাজার ৭৩৮ রান করে রায়না ও ধোনির পর দলটির তৃতীয় শীর্ষ ব্যাটসম্যান ‘মিস্টার ক্রিকেট’। এবার সেই ব্যাটিং অভিজ্ঞতা হাসি বিলিয়ে দেবেন সাবেক সতীর্থ ও তরুণদের মাঝে। সবচেয়ে বেশি ৫ বার ফাইনাল খেলা চেন্নাইয়ে থাকতে পেরে উচ্ছ্বসিত এ অস্ট্রেলিয়ান, ‘কোচিং দিয়ে চেন্নাই সুপার কিংসে ফিরতে পেরে আমি সত্যিই খুশি। এই দারুণ ফ্র্যাঞ্চাইজিকে সাফল্য এনে দেওয়ার সুযোগ আবার পেলাম।’

২০১৩ সালের আইপিএলে সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জেতা হাসি আরও বলেছেন, ‘চেন্নাই আইপিএলে ফেরায় আমি রোমাঞ্চিত। আমি নিশ্চিত ভক্তরাও তাদের প্রিয় দলকে ফিরে পেয়ে খুশি।’ ডেক্কান ক্রনিকল

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম