সাকিবদের কাছে হারলেন মাশরাফিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৮, ২২:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ২২:২৮

মাঠে তামিম ছিলেন সবচেয়ে উজ্জ্বল (ছবি: বিসিবি) একজন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক, আরেকজন ওয়ানডের। জাতীয় দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজা মুখোমুখি হলেন শনিবার। মিরপুরে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ম্যাচের এ লড়াইয়ে জয় হয়েছে নতুন টেস্ট অধিনায়কের। মাশরাফির সবুজ দলকে ১৩৭ রানে হারিয়েছে সাকিবের লাল দল।

প্রথম প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ব্যাটিংয়ে তামিম-মাহমুদউল্লাহ-মুশফিক ভালো করলেন, বোলিংয়ে রুবেল-রনি-তাসকিন-মোস্তাফিজ-সাইফউদ্দিনরা। মুশফিক অবশ্য দুই দলের হয়েই ব্যাট করেছেন। লাল দলের মুশফিক ‘গোল্ডেন ডাক’ মারলেও সবুজ দলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

এদিন টসে জিতে মাশরাফি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লাল দলকে। ব্যাটিংয়ে শুরুটা মন্দ হয়নি তামিম-এনামুল হকের। যদিও ইনিংস লম্বা করতে পারেননি এনামুল। মোস্তাফিজুর রহমানের কাছে বোল্ড হন ২১ রানে। ফর্মের তুঙ্গে থাকা তামিম তুলে নেন সেঞ্চুরি। দুর্দান্ত ব্যাটিংয়ে ১১৯ বলে ১০ চার ও দুই ছক্কায় ১০৪ রান করা এ ওপেনারকে আউটই করতে পারেনি সবুজ দল। সেঞ্চুরির পর স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন তামিম।

সেঞ্চুরির পর তামিমের উদযাপন তামিমের পর জ্বলে উঠেছিলেন মাহমুদউল্লাহ। এই অলরাউন্ডার ৮৭ রান করেছেন ৭৫ বলে তিন চার ও ৫ ছক্কায়। তাদের ইনিংস দুটির ওপর ভর করে লাল দল ৫০ ওভারে ৭ উইকেট করে ৩২০ রান। এছাড়া সাকিব (২৪) ও সাব্বির রহমান (২০) কিছুটা অবদান রাখেন।

সবুজ দলের মোস্তাফিজ, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন প্রত্যেকে পেয়েছেন দুটি করে উইকেট। সবচেয়ে ‘খরুচে’ ছিলেন মাশরাফি। তিনি ৯ ওভারে ৮৭ রান দিয়েও কোনও উইকেট পাননি।

৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩.২ ওভারে অলআউট হয় মাশরাফিরা। কোনও ব্যাটসম্যানই খুব একটা ভালো করতে পারেননি। ১৮৩ রানে সব উইকেট হারায় সবুজ দল। লাল দলের ব্যর্থ মুশফিকই সবুজ দলের শীর্ষ ব্যাটসম্যান। ৫৮ বলে দুই চারে মুশফিক অপরাজিত ছিলেন ৪৪ রানে। এছাড়া মিঠুন আলী ৪৩, নাসির ৩৬, সৌম্য ২৭ , সাইফউদ্দিন ১৩, আরিফুল হক ৯ ও লিটন ৭ রান করেন।

লাল দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। তিনি ৭ ওভারে ২১ রান খরচায় তুলে নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া আবু হায়দার রনিও নিয়েছেন সমান উইকেট। প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাওয়া আবু জায়েদ রাহী নিয়েছেন একটি উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম