বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আল আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ২২:০৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২২:০৫

মিরপুর ক্রিকেট একাডেমিতে বল করছেন আল আমিন। ছবি-বিসিবি এবারের বিপিএলের একটি ম্যাচের পর আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা। রবিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে অ্যাকশন শোধরানোর পরীক্ষা দিয়েছেন এই পেসার।

ছয়টি হাইস্পিড ক্যামেরা দিয়ে আল আমিনের বোলিং অ্যাকশন ভিডিও করেন বিসিবির কম্পিউটার বিশ্লেষকরা। টানা ৭ ওভার বল করেছেন আল আমিন। স্বাভাবিক ডেলিভারি দিয়ে শুরু করার পর স্টক ডেলিভারি আর নিজের অন্যতম সেরা ‘অস্ত্র’ ইনসুইং করেছেন তিনি। বাদ যায়নি আউটসুইং, ইয়র্কার আর বাউন্সার।

বোলিং অ্যাকশনের সমস্যা কাটিয়ে উঠতে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে বিকেএসপিতে অনুশীলন করেছেন আল আমিন। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘সব সমস্যা কাটিয়ে উঠেছি, আজ ৭ ওভারে সব ধরনের ডেলিভারি করেছি। আশা করি, পরীক্ষার ফল ইতিবাচক হবে।’

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, ‘আল আমিনের বোলিং অ্যাকশন বিশ্লেষণ করা হবে। পাঁচ দিন লাগবে ফল পেতে।’

আল আমিনের অ্যাকশন আগেও প্রশ্নবিদ্ধ হয়েছিল। ২০১৪ সালের আগস্টে ‘রিপোর্টেড’ হওয়ার পর চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে বোলিংয়ের বৈধতা পান তিনি। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম