ত্রিদেশীয় সিরিজে টিকিট সর্বনিম্ন ১০০ টাকার, সর্বোচ্চ ২ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ১৮:৫৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৯:০৩

ত্রিদেশীয় সিরিজে টিকিট সর্বনিম্ন ১০০ টাকার, সর্বোচ্চ ২ হাজার ৮ বছর পর বাংলাদেশে হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক দর্শকরা শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে নিজ দেশের খেলা মাঠে বসে উপভোগ করতে পারবে নিজ মাঠে। এজন্য সর্বনিম্ন খরচ করতে হবে ১০০ টাকা।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, এই সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ১০০ টাকা, আর সর্বোচ্চ ২ হাজার টাকা। 

ত্রিদেশীয় সিরিজের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ব্র্যাক ব্যাংক ও সহজ ডটকম। ব্র্যাক ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে টিকিট। আর অনলাইনে মিলবে সহজ ডটকম থেকে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন টিকিটের দামের ব্যাপারে নিশ্চিত করেছেন। এ সিরিজের প্রতি ম্যাচে পূর্ব স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। আর বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জের দাম সর্বোচ্চ ২ হাজার টাকা। এক হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের (উত্তর/দক্ষিণ) টিকিট। ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকায়। শহীদ মুস্তাক/জুয়েল স্ট্যান্ডের টিকিট ৩০০ ও উত্তর-দক্ষিণ স্ট্যান্ড পাওয়া যাবে ১৫০ টাকায়।

অনলাইন ও ব্যাংকের পাশাপাশি ম্যাচের দিন মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে অস্থায়ী বুথ থেকে সরাসরি টিকিট কিনতে পারবে দর্শকরা। তবে ব্যাংক ও অনলাইনে টিকিট কিনতে হলে ম্যাচের দুই দিন আগে সংগ্রহ করতে হবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম