মঙ্গলবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দল থেকে ছিটকে পড়া পেসার তাসকিন আহমেদ খেলবেন ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে। আর বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের দল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
জাতীয় দল থেকে বাদ পড়া আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতও খেলবেন দক্ষিণাঞ্চলের হয়ে। মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক ও লিটন দাসের দল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চলে খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত।
প্রথম রাউন্ডে সিলেটে মুখোমুখি হবে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল। আর বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ পূর্বাঞ্চল।
মধ্যাঞ্চল: সাদমান ইসলাম অনিক, রনি তালুকদার, নাদীফ চৌধুরী, তাইবুর রহমান পারভেজ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী, তানভীর হায়দার খান, মোশাররফ হোসেন রুবেল, আবু হায়দার রনি, মোহাম্মদ শরীফ, রকিবুল হাসান, আরাফাত সানি, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ ও মেহরাব হোসেন জুনিয়র।
উত্তরাঞ্চল: নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিক, ধীমান ঘোষ, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, শুভাশীষ রায়, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, নিহাদুজ্জামান, আরিফুল হক চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, ইমরান আলী ও মাহমুদুল হাসান লিমন।
দক্ষিণাঞ্চল: সৌম্য সরকার, তুষার ইমরান, মেহেদী হাসান, ফজলে রাব্বী মাহমুদ, মোসাদ্দেক হোসেন, কাজী নুরুল হাসান সোহান, আল-আমিন জুনিয়র, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, সাকলায়েন সজীব, কামরুল ইসলাম রাব্বী, শাহরিয়ার নাফিস, সৈয়দ খালেদ আহমেদ ও দেলোয়ার হোসেন।
পূর্বাঞ্চল: মুমিনুল হক, লিটন কুমার দাস, অলোক কাপালি, তাসামুল হক, ইয়াসির আলী রাব্বী, জাকির হাসান, ইমতিয়াজ হোসেন চৌধুরী, সোহাগ গাজী, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহী, মেহেদী মারুফ, এনামুল হক জুনিয়র, হোসেন আলী, মোহাম্মদ আশরাফুল ও নাজমুল ইসলাম অপু।
বিসিএলের প্রথম তিন রাউন্ডের সূচি
প্রথম রাউন্ড (৯ থেকে ১২ জানুয়ারি)
মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল (সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল (বিকেএসপি)
দ্বিতীয় রাউন্ড (১৫ থেকে ১৮ জানুয়ারি)
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল (বিকেএসপি)
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল (সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
তৃতীয় রাউন্ড (২১ থেকে ২৪ জানুয়ারি)
মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল (খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম)
উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল (রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম)








