ছোটদের ক্রিকেটে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল হয়েছে খুলনা বিভাগের চ্যাম্পিয়ন।
মঙ্গলবার সাতক্ষীরা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপের বিভাগীয় পর্যায়ের ফাইনালে খুলনাকে ৭ উইকেটে হারায় সাতক্ষীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনালে খুলনা টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬৩ রানে অলআউট হয়।
৬৪ রানের সহজ টার্গেটে খেলতে নেমে সাতক্ষীরা ১৮.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছায়। ফাইনালে ম্যাচসেরা হন সাতক্ষীরার অধিনায়ক আতিকুর রহমান আশিক।
পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন।








