দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে মুমিনুলের ক্যারিয়ারসেরা ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৮:৩১আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৯:১১

মুমিনুল হক প্রথম দিন শেষে তার সামনে ছিল ডাবল সেঞ্চুরির হাতছানি। মাইলফলকটা স্পর্শ করতে ভুল হয়নি মুমিনুল হকের। ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে খেলেছেন ২৫৮ রানের অসাধারণ ইনিংস।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মুখোমুখি হয়েছে ইসলামী ব্যাংক পশ্চিমাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। বিকেএসপির চার নম্বর মাঠের এই ম্যাচের প্রথম দিন শেষে ১৬৯ রানে অপরাজিত ছিলেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ব্যাটসম্যান মুমিনুল। দ্বিতীয় দিনে তার সামনে ছিল ডাবল সেঞ্চুরির হাতছানি। চমৎকার ব্যাটিংয়ে প্রথম সেশনের ড্রিংকস বিরতির পরপরই প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ডাবল সেঞ্চুরি করেই থামেননি ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়া মুমিনুল। আবদুর রাজ্জাকের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে খেলে যান ২৫৮ রানের অসাধারণ এক ইনিংস। ২৫৫ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করা মুমিনুল শেষ পর্যন্ত খেলেছেন ৩৪৪ বল। আর ইনিংসটি সাজিয়েছেন তিনি ২৩ চার ও ৩ ছক্কায়।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মুমিনুলের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। শুধু তাই নয়, ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেলেছেন তিনি প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে। প্রথম শ্রেণির ক্রিকেটে এই ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ইনিংসটা ছিল ২৩৯ রানের। এবার সেই স্কোর পেরিয়ে খেললেন ২৫৮ রানের ইনিংস।

মুমিনুলের সঙ্গে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন জাকির হাসান। সেঞ্চুরি পূরণ করে খেলেছেন তিনি ১১৯ রানের ইনিংস। তাদের দুজনের ব্যাটে ভর দিয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ৫৪৬ রান। মুমিনুলের অসাধারণ ইনিংসে ঢাকা পড়ে গেছে রাজ্জাকের কীর্তি। বল হাতে এই স্পিনার নিয়েছেন ৬ উইকেট।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের শুরুটা ভালো হয়নি। ৫৯ রান তুলতেই হারায় ৩ উইকেট। যদিও দ্বিতীয় শেষ শেষ করেছে তারা ৩ উইকেটে ১২৮ রানে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম