ব্যাট হাতেও অবদান রাখতে চান স্পিনার সানজামুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২০:০৬

সানজামুল এখন নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। ছবি-বিসিবি সানজামুল ইসলাম মূলত বাঁহাতি স্পিনার, তবে তার ব্যাটিংয়ের হাতও ভালোই। জাতীয় ক্রিকেট লিগে ১৭২ রানের দারুণ একটা ইনিংস আছে তার। আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পাওয়া সানজামুল বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও টাইগারদের জয়ে অবদান রাখতে চান।

জাতীয় দলের অনুশীলনে বোলারদের জন্য বিশেষ ব্যাটিং অনুশীলনের ব্যবস্থা করেছেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সানজামুল এখন নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বললেন, ‘টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যেন রান করে ভালো সংগ্রহ এনে দিতে পারে দলকে। দলকে সাহায্য করতে আমিও ব্যাট হাতে প্রস্তুত।’

সানজামুল একটাই ম্যাচ খেলেছেন জাতীয় দলের পক্ষে। গত মে মাসে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ২২ রানে দুই উইকেট নিলেও চ্যাম্পিয়নস ট্রফি বা দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পাননি। তবে বিপিএলে ৭.২৬ গড়ে ১১ উইকেট নিয়ে জাতীয় দলে ফিরেছেন। আয়ারল্যান্ড সফরের পর বাদ পড়লেও তিনি হতাশ হননি, ‘কন্ডিশনের কারণে আয়ারল্যান্ডে একটি ম্যাচ খেলার পর আর সুযোগ পাইনি। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। এখন ভালোভাবে সুযোগ কাজে লাগাতে চাই, দলে নিয়মিত হতে চাই।’

স্পিন বোলিং কোচ সুনীল যোশির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানালেন সানজামুল, ‘তিনি সব সময় আমাদের গাইড করেন। কোন পরিস্থিতিতে কীভাবে বল করতে হবে সে বিষয়ে পরামর্শ দেন। তার অধীনে কাজ করে অনেক উপকৃত হচ্ছি।’  

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম