আইপিএল নিলামে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের খেলোয়াড় বেশি

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ১৫:৪৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:২২

আইপিএল নিলামে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের খেলোয়াড় বেশি সাকিব ও মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে তাদের দল। ২০১৮ সালের আইপিএলের নিলামে তাদের সঙ্গে আছেন আরও ৬ বাংলাদেশি। তবে খেলোয়াড় সংখ্যার দিক থেকে বাংলাদেশকেও ছাড়িয়ে গেছে আফগানিস্তান!

১১তম আইপিএল নিলামের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কমিটি। ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুর নিলাম অনুষ্ঠানে উঠতে যাচ্ছে রেকর্ড ১,১২২ খেলোয়াড়, যেখানে বিদেশি খেলোয়াড় থাকছেন ২৮২ জন। যার মধ্যে রয়েছেন বাংলাদেশের ৮ খেলোয়াড়। সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ বছর ফ্র্যাঞ্চাইজিটিতে কাটিয়ে এবার নিলামে উঠতে যাচ্ছেন বিশ্বের সেরা অলরাউন্ডার। সাকিবের মতো সানরাইজার্স হায়দরাবাদও ছেড়ে দিয়েছে মোস্তাফিজকে।

আগেই জানা গিয়েছে সাকিব ও মোস্তাফিজের সঙ্গে আরও ৬ ক্রিকেটার উঠতে যাচ্ছেন এবারের নিলামে। তারা হলেন- তামিম ইকবাল, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও আবুল হাসান। দুই দিনের নিলাম পর্ব শেষেই জানা যাবে বাংলাদেশ থেকে কারা সুযোগ পাচ্ছেন কুড়ি ওভারের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে।

বাংলাদেশ থেকে যেখানে জায়গা পেয়েছেন ৮ খেলোয়াড়, সেখানে গত বছরই টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের কিনা ১৩ ক্রিকেটার আছেন নিলামে! সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে জিম্বাবুয়ে (৭), আয়ারল্যান্ড (২), যুক্তরাষ্ট্র (২) ও স্কটল্যান্ড (১)। বিদেশি ক্যাটাগরিতে নিলামে সবচেয়ে বেশি ৫৮ খেলোয়াড় উঠছে অস্ট্রেলিয়ার। ঠিক তাদের পরই রয়েছে দক্ষিণ আফ্রিকা (৫৭)। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে সমান ৩৯ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে বেঙ্গালুরুর নিলামে। ৩০ জন ইংল্যান্ডের ও ২৬ ক্রিকেটার থাকছে নিউজিল্যান্ডের। আইপিএল ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম