নতুন ভূমিকায় বাংলাদেশে হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১৬:৫৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৬:২৮

নতুন ভূমিকায় বাংলাদেশে হাথুরুসিংহে দীর্ঘ দিন ছিলেন বাংলাদেশের প্রধান কোচ। এবার শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রায় দেড় মাসের সফরে হাথুরুসিংহের দল এখন বাংলাদেশে। শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে শ্রীলঙ্কা দল।

দক্ষিণ আফ্রিকা সফরের পর বাংলাদেশের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাথুরুসিংহে। তার কিছু দিন পর তিনি দায়িত্ব নেন শ্রীলঙ্কা দলের। তার অধীনে ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সফরের জন্য ভালো প্রস্তুতি নিয়েছে হাথুরুসিংহের দল। ওয়ানডে নেতৃত্বেও এসেছে পরিবর্তন। কিছু দিন আগে উপুল থারাঙ্গাকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল থিসারা পেরেরাকে। তবে হাথুরুসিংহের দাবি মেনে মাস ছয়েক আগে পদত্যাগ করা অ্যাঞ্জেলো ম্যাথুজকে আবার অধিনায়কের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা আসার আগেই শুক্রবার রাতে ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার  মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলনও করেছে তারা। সোমবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাতিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবেলা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনঞ্জয়, লাকশান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম