জয় দিয়ে বছর শুরু টাইগারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৮:০৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:০৫

৮৪ রানে অপরাজিত ছিলেন তামিম (ছবি: আইসিসি) ৮ বছর পর দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, নতুন বছরের প্রথম প্রতিদ্বন্দ্বিতা। শুরুটা তাই জয় দিয়ে করতে চেয়েছিল বাংলাদেশ। সফলও হলো তারা। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য ও তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে দাপুটে জয় পেলো বাংলাদেশ। সোমবার সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে তারা। ম্যাচসেরা হয়েছেন সাকিব।

জিম্বাবুয়েকে ১৭০ রানে অলআউট করতে সাকিব ৩ উইকেট নিয়ে সবচেয়ে বড় অবদান রাখেন। ব্যাট হাতে করেন ৩৭ রান। তবে ব্যাট হাতে শেষটা করেন তামিম। ৮৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ওপেনার। ২৮.৩ ওভারে ২ উইকেটে ১৭১ রান করে স্বাগতিকরা।

র‌্যাংকিংয়ের ১০ নম্বর দলের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিল বাংলাদেশ। দুই বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ডাক পাওয়া এনামুল হক বিজয় ছোটখাটো ঝড় তোলেন। যদিও তাকে থামতে হয়েছে ১৯ রানে। তামিমের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল ৩০ রানের। চতুর্থ ওভারের শেষ বলে সিকান্দার রাজাকে উইকেট দেন এনামুল। লেগ সাইডে ডিপে দাঁড়ানো ক্রেইগ আরভিন তার ক্যাচ ধরেন। চারটি বাউন্ডারি ছিল প্রায় তিন বছর পর ওয়ানডে দলে জায়গা পাওয়া এনামুলের।

এরপর দ্বিতীয় উইকেটে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকেন তামিম-সাকিব জুটি। দলের স্কোর ১০০ ছাড়িয়ে নেন তারা দুজন। কিন্তু সিকান্দারের বলে এলবিডাব্লিউ হন সাকিব। জোরালো আবেদন আম্পায়ার নাকচ করে দিলে রিভিউ নেয় জিম্বাবুয়ে, সিদ্ধান্ত যায় তাদের পক্ষে। ভাঙে ৭৮ রানের এই জুটি। ৪৬ বলের ইনিংসে সাকিব মারেন ৫টি বাউন্ডারি। তিনি আউট হওয়ার পর তামিম ৬৬ বলে পান ৩৯তম ফিফটি। ৯৩ বলে ৮ চার ও ১ ছয়ে ইনিংস সেরা রান করেন তিনি। মুশফিক  অপরাজিত ছিলেন ১৪ রানে।

বাংলাদেশের দুটি উইকেটই পেয়েছেন সিকান্দার।

ম্যাচসেরা হয়েছেন সাকিব। শুরুতেই দুই উইকেট নেন তিনি (ছবি: আইসিসি) এর আগে কুয়াশায় আচ্ছন্ন মিরপুরে টস জিতে ফিল্ডিং নেন মাশরাফি মুর্তজা। অধিনায়কের সিদ্ধান্ত বিফলে যায়নি। প্রথম ওভারে জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নেন সাকিব। দ্বিতীয় বলে সলোমন মিরে স্টাম্পিং হন। এক বল বিরতি দিয়ে সাকিব ফেরান ক্রেইগ আরভিনকে। মিড উইকেটে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন আরভিন।

প্রথম ওভারে জোড়া আঘাতের পর বিপদ সামলানোর চেষ্টা করেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। তাদের প্রতিরোধ ভেঙে দেন মাশরাফি। ২৮ রানের জুটি গড়ে মাসাকাদজা (২৫) মুশফিকুর রহিমকে ক্যাচ দেন। কিছুক্ষণের মধ্যে টেলর ২৪ রানে মোস্তাফিজের শিকার হন। দলীয় ৮১ রানে জিম্বাবুয়ে তাদের পঞ্চম উইকেট হারায় সানজামুল ইসলামের বলে। ম্যালকম ওয়ালার ১৩ রানে আউট হন।

ধুঁকতে থাকা জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পিটার মুর ও সিকান্দার রাজার ৫০ রানের জুটিতে। ইনিংস সেরা ৫২ রান করে সাকিব ও মুশফিকের কম্বিনেশনে রান আউট হন সিকান্দার। মুরের সঙ্গে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের ৩০ রানের জুটিতে সর্বশেষ প্রতিরোধ গড়েছিল জিম্বাবুয়ে। এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের প্রতিপক্ষ। ৯ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় তারা। রুবেল দলের ৪৮তম ওভারে টানা দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। মুরকে ৩৩ রানে বোল্ড করার পর তেন্দাই চাতারাকে পরের বলেই বোল্ড করেন, কিন্তু রুবেলের হ্যাটট্রিক হয়নি। ৪৯তম ওভারের শেষ বলে মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়েকে গুটিয়ে দেন মোস্তাফিজ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাকিব। মোস্তাফিজ ১০ ওভারে একটি মেডেন সহ ২৯ রান দিয়ে দুটি উইকেট নেন। ৪১টি ডট বল দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আরেক পেসার রুবেলও পেয়েছেন দুই উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক