সিলেটে বোলারদের দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ২০:১১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:১১

আবু জায়েদ রাহী পেয়েছেন ৫ উইকেট আবু জায়েদ রাহীর শিকার ৫ উইকেট, তার সঙ্গে সৈয়দ খালেদ নিলেন ৩ উইকেট। বিপরীতে শফিউল ইসলাম ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নিলে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সিলেটের ম্যাচটির প্রথম দিন বোলারদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি উত্তরাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ম্যাচটির প্রথম দিনেই পড়েছে ১৪ উইকেট। আবু জায়েদের বোলিং তোপে উত্তরাঞ্চল ৪৯.৫ ওভারে গুটিয়ে যায় ১৮৭ রানে। জবাবে পূর্বাঞ্চলকেও দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। ২৪ রান তুলতেই তারা হারিয়েছে ৪ উইকেট।

৭১ রানে ৫ উইকেট তুলে নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চলকে ধসিয়ে দিয়েছেন আবু জায়েদ। তার সঙ্গে উইকেট উৎসবে যোগ দিয়েছিলেন সৈয়দ খালেদ। তাদের বোলিংয়ের সামনে উত্তরাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করতে পেরেছেন ফরহাদ হোসেন। এছাড়া নাজমুল হোসেন ২৩, ধীমান ঘোষ ২৩, নাঈম ইসলাম ২২ ও অধিনায়ক জহুরুল ইসলামের ব্যাট থেকে এসেছে ১৫ রান।

অল্প রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতে জ্বলে ওঠে উত্তরাঞ্চলের বোলাররা। শুরু থেকেই শফিউল ও ফরহাদ রেজা চেপে ধরেন পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের। দুই পেসারের তোপের ৮ রান করে লিটন দাসের আউটের পর তার পথ ধরেন মুমিনুল হক। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করে ক্যারিয়ারসেরা ইনিংস খেলা পূর্বাঞ্চলের অধিনায়ক রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে। পরে ইমতিয়াজ হোসেন (৩) ও মোহাম্মদ আশরাফুল (৬) দ্রুত আউট হলে বিপদ আরও বাড়ে পূর্বাঞ্চলের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম